Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিমন্ত্রণ রক্ষা করতে এসে হাতসাফাই, বর্ধমানে প্রতিমার গয়না চুরি করতে এসে শ্রীঘরে যুবক

দেবজ্যোতির বাড়ি বর্ধমানের খোশবাগানে। এই নিয়ে দ্বিতীয়বার পুজো দেখতে এসেছিলেন তিনি। গয়না চুরি করে পিঠটান দিয়ে শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন পুলিশের জালে।

নিমন্ত্রণ রক্ষা করতে এসে হাতসাফাই, বর্ধমানে প্রতিমার গয়না চুরি করতে এসে শ্রীঘরে যুবক

গ্রাফিক্স দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 October 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কালীপুজোর রাতে প্রতিমার গায়ের গয়না হাতসাফাই  শ্রীঘরে এক নিমন্ত্রিত! মেমারি থানার পুলিশ মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করে। রসুলপুরের ব্যানার্জি পরিবারের কালীপুজো আড়াইশো বছরেরও পুরনো।

ঘটনার বর্ণনা বেশ রোমাঞ্চকর! সোমবার ঘড়ির কাঁটা তখন রাত ১২ টা ছুঁয়েছে। সবে মা কালীর পুজোর শেষ হয়েছে। পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। প্রতিবারই এ পরিবারের ডাকে অনেকেই আসেন দেবীদর্শনে। পরিবারের সদস্যা দেবযানী বন্দ্যোপাধ্যায় বলেন,"হঠাৎ করেই পরিবারের এক সদস্যা লক্ষ্য করেন দেবীর গায়ে বেশ কিছু গয়না নেই। পরিমাণ প্রায় দশ ভরি। দামের কথা ধরলে ১০ লাখের বেশি,তবে আবেগের বিচারে অমূল্য! বিষয়টা জানতে পেরে আমরা বিহ্বল হয়ে পড়েছিলাম। তারপরেই মেমারি থানায় জানানো হয়।"

রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় পরিবারে ২৫০ বছর ধরে কালীপুজো হয়ে আসছে। কালীপুজোতে পরিবারের সদস্যরা যেমন উপস্থিত থাকেন, তেমনি আমন্ত্রিত থাকেন বেশ কিছু মানুষ। সেরকমই পরিবারের এক মহিলা সদস্যের বিশেষ বন্ধু হিসাবে আমন্ত্রিত ছিলেন দেবজ্যোতি চৌধুরী। জানা গেছে, সব ঠিক চললে কিছুদিন পরেই এই পরিবারের আত্মীয় হয়ে যাওয়ার কথা তাঁর। তাঁর কিছু আচরণ মনে পড়ায় পরিবারের এক সদস্যার সন্দেহ জাগে। পুলিশকে তা জানানো হয়।

মেমারি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পরিবারের এক সদস্যের বন্ধু হিসাবেই দেবজ্যোতি উপস্থিত ছিলেন। জানা  ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখে ততক্ষণে গা ঢাকা দিয়েছেন। মেমারির ডিএসপি মিজানুর রহমান বলেন, "খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন দেবজ্যোতি। পরে তাঁর কাছে থেকে উদ্ধার হয় দেবীর চুরি যাওয়া গয়নাগুলো। এরপরই মেমারি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।" জানা গেছে, দেবজ্যোতির বাড়ি বর্ধমানের খোশবাগানে। এই নিয়ে দ্বিতীয়বার পুজো দেখতে এসেছিলেন তিনি। গয়না চুরি করে পিঠটান দিয়ে শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন পুলিশের জালে।


```