Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

নীতি-সংস্কৃতি ও উদ্যোগের মিশেলই বাংলার স্টার্টআপ, আগামীর 'গ্রোথ স্টোরি' শোনাল Startup Carnival 5

বিশেষ কথোপকথন, নেটওয়ার্কিং ও লাইভ পিচিংয়ের মাধ্যমে Startup Carnival 5 – Fifth Edition বাংলার স্টার্টআপ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠল।

নীতি-সংস্কৃতি ও উদ্যোগের মিশেলই বাংলার স্টার্টআপ, আগামীর 'গ্রোথ স্টোরি' শোনাল Startup Carnival 5

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 January 2026 19:50

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group) ও মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেইন (Make Calcutta Relevant Again)-এর যৌথ উদ্যোগে শহরে অনুষ্ঠিত হয়ে গেল স্টার্টআপ কার্নিভাল ৫ - ফিফথ এডিশন (Startup Carnival 5 – Fifth Edition)। দিনভর চলা এই থট-লিডারশিপ ফোরামের মূল থিম ছিল, “Building Bengal’s Next Growth Story: Startups, Policy & Culture”।

এই মঞ্চ একসঙ্গে নিয়ে এসেছিল নীতিনির্ধারক, স্টার্টআপ ফাউন্ডার, শিল্পজগতের কিছু মানুষ এবং সাংস্কৃতিক উদ্যোগপতিরা। লক্ষ্য একটাই, বাংলার দ্রুত বাড়তে থাকা স্টার্টআপ ইকোসিস্টেমকে (Bengal Startup Ecosystem) সামনে আনা এবং ভবিষ্যতের গ্রোথ রোডম্যাপ তৈরি করা।

স্টার্টআপ কার্নিভাল ৫-এ আলোচনার কেন্দ্রে ছিল প্রগতিশীল নীতিনির্ধারণ, সাংস্কৃতিক অর্থনীতি এবং নতুন প্রজন্মের উদ্যোগপতিদের লিডারশিপ। বাংলায় যে নতুন নতুন উদ্যোগের জন্য একটি সম্ভাবনাময় ও সুযোগ রয়েছে - মঞ্চে উপস্থিত গণ্যমান্যদের আলোচনা-কথোপকথন, এক্সপার্ট প্যানেল ও লাইভ স্টার্টআপ পিচিংয়ে তা স্পষ্টভাবে উঠে আসে।

অনুষ্ঠানের সূচনা হয় টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায় চৌধুরীর ভাষণের মাধ্যমে। তিনি উদ্ভাবন, উদ্যোগপতিদের নেতৃত্ব এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন।

এরপর মূল আকর্ষণ ছিল “Policy as a Partner: Leveraging Government Support in the Startup Ecosystem in West Bengal” শীর্ষক কীনোট সেশন। এই সেকশনটি পরিচালনা করেন সঞ্জয় কুমার দাস। কীভাবে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও সহায়ক নীতি স্টার্টআপগুলিকে স্কেল আপ করতে, উদ্ভাবন বাড়াতে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করছে - তা নিয়ে বিস্তারিত আলোচনা উঠে আসে তাঁর কথায়।

এই প্রসঙ্গে অধ্যাপক মানসী রায় চৌধুরী বলেন, “বাংলা বরাবরই আইডিয়া, সংস্কৃতি ও উদ্যোগের পীঠস্থান। সঠিক নীতি সহায়তা ও নতুন উদ্যোক্তা মানসিকতার ফলে আজ আমরা এক শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেমের উত্থান দেখছি। স্টার্টআপ কার্নিভাল ৫ নীতিনির্ধারক, শিল্পনেতা ও তরুণ উদ্যোগপতিদের মধ্যে অর্থপূর্ণ সংলাপ তৈরি করেছে। এটি প্রমাণ করে, বাংলা শুধুই ঐতিহ্য নয়, এখানে উদ্ভাবন, সৃজনশীলতা ও সহযোগিতার মাধ্যমে চালিত ভবিষ্যতমুখী গ্রোথের বিপুল সম্ভাবনা রয়েছে। সেটিই বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে।”

স্টার্টআপ কার্নিভাল ৫-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল ফ্ল্যাগশিপ প্যানেল আলোচনা - “The ₹70,000 Crore Opportunity: Durga Puja & the Bengal Startup Ecosystem”। এই সেশনটি সঞ্চালনা করেন  কনভেন পয়েন্টারস বিজনেস ফোরামের সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ড. অর্ণব বসু।

প্যানেলে উপস্থিত ছিলেন সমাজ সেবী সঙ্ঘের জেনারেল সেক্রেটারি অরিজিৎ মৈত্র, আল্ট্রাটেক-এর ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ড বিল্ডিং সম্রাট সেনগুপ্ত, কারুকৃতের ভাইস প্রেসিডেন্ট প্রমিতা সাহা খান, দমদম পার্ক তরুণ সঙ্ঘ পূজা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশুতোষ ভট্টাচার্য, এভারেডির মার্কেটিং সিনিয়র জেনারেল ম্যানেজার ইনসিয়া চাওলা, শাওমি ইন্ডিয়ার রিজিওনাল মার্কেটিং ম্যানেজার (ইস্ট) গৌরব সিনহা।

আলোচনায় উঠে আসে, ভারতের বৃহত্তম সাংস্কৃতিক অর্থনীতিগুলির অন্যতম দুর্গাপুজো কীভাবে পর্যটন, ব্র্যান্ডিং, ইভেন্ট, ফুড, লজিস্টিক্স এবং ডিজিটাল অভিজ্ঞতার মতো নানা ক্ষেত্রে বিপুল ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।

ফুড সেক্টরে উদ্যোগপতিত্ব নিয়েও এই মঞ্চে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। “Built to Taste: What It Takes to Build a Successful Restaurant Today” শীর্ষক সেশনটি পরিচালনা করেন ফুডকা কনসাল্টিং অ্যান্ড ফুডকা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ইন্দ্রজিৎ লাহিড়ী। এই প্যানেলে অংশ নেন অউধ ১৫৯০, চ্যাপ্টার ২ এবং চৌধুরী অ্যান্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর শিলাদিত্য চৌধুরী। সঙ্গে ছিলেন রোস্টারি কফির প্রতিষ্ঠাতা নিশান্ত সিনহা, কলোকাল চকলেট অ্যান্ড পি এস চিজ-এর প্রতিষ্ঠাতা সুনীল শাহ এবং ডে শোভরানির ম্যানেজিং ডিরেক্টর কমলিনী পাল। ব্র্যান্ড বিল্ডিং, স্কেলেবিলিটি এবং প্রতিযোগিতামূলক ফুড ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার বাস্তব অভিজ্ঞতা ও কৌশল কী হতে পারে সেইসব ট্রিকস নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও ছিল নিজস্ব সাপার ক্লাব শুরু করার অভিজ্ঞতা নিয়ে ফায়ারসাইড চ্যাট। আলোচনায় ছিলেন স্মোক অ্যান্ড লাইম-এর শেফ এবং ফুড কিউরেটর সোহিনী বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন ইন্দ্রজিৎ লাহিড়ী। আলোচনায় উঠে আসে আবেগনির্ভর, কমিউনিটি-কেন্দ্রিক ফুড ভেঞ্চারের গল্প।

স্টার্টআপ কার্নিভাল ৫-এর শেষ ভাগে ছিল Startup Pitch Marathon। এখানে উঠতি স্টার্টআপগুলি ইন্ডাস্ট্রির নানা বিশেষজ্ঞদের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুযোগ পায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে সফলভাবে শেষ হয় এই আয়োজন।

বিশেষ কথোপকথন, নেটওয়ার্কিং ও লাইভ পিচিংয়ের মাধ্যমে Startup Carnival 5 – Fifth Edition বাংলার স্টার্টআপ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠল।


```