Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সেলসফোর্সের সঙ্গে ঐতিহাসিক চুক্তি! পূর্ব ভারতে শিক্ষার নতুন দিশা

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও সেলসফোর্সের ঐতিহাসিক চুক্তিতে পূর্ব ভারতে প্রথমবার বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে যুক্ত হল সিআরএম ও এআই প্রযুক্তি শিক্ষার সুযোগ।

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সেলসফোর্সের সঙ্গে ঐতিহাসিক চুক্তি! পূর্ব ভারতে শিক্ষার নতুন দিশা

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 24 July 2025 17:17

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতের উচ্চশিক্ষার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (SNU)। প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় নাম সেলসফোর্স (Salesforce)-এর সঙ্গে এক কৌশলগত চুক্তিতে আবদ্ধ হল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই চুক্তির ফলে পূর্ব ভারতে এই প্রথম কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সরাসরি যুক্ত হল সেলসফোর্সের প্রযুক্তি শিক্ষা। কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়।

এই উদ্যোগ নতুন প্রজন্মকে আরও বেশি শিল্প-প্রস্তুত করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এসএনইউ-এর পক্ষ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইও এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন শঙ্কু বসু বলেন, 'পুরনো পাঠ্যক্রম দিয়ে আর চলবে না। শিক্ষা ও শিল্পের মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য আমাদের ক্রমাগত উদ্ভাবনের পথে থাকতে হবে। ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মেলানোই SNU-র মজ্জাগত।'

সেলসফোর্সের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট কমল কান্ত। তিনি বলেন, 'এই চুক্তি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছাত্ররা CRM ও AI-এর ক্ষেত্রে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারে। আমাদের Sales Cloud, Service Cloud, Marketing Cloud ও Agentforce সহ বিভিন্ন ইকোসিস্টেমের জ্ঞান সরাসরি পাঠ্যক্রমের অংশ হবে।'

এসএনইউ জানাচ্ছে, এই নতুন পাঠ্যক্রম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং-এ সীমাবদ্ধ থাকবে না। ম্যানেজমেন্ট, মিডিয়া এবং কৃষিবিজ্ঞান বিভাগেও এটি যুক্ত হবে। ছাত্ররা পাবে হ্যান্ডস-অন ল্যাব, গাইডেড প্রজেক্ট ও ইন্টারঅ্যাকটিভ মডিউল—যা সেলসফোর্সের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রেলহেড-এর মাধ্যমে সরবরাহ করা হবে।

প্রথম পর্যায়ে এই প্রোগ্রামে হাজার জন ছাত্রকে অন্তর্ভুক্ত করা হবে। লক্ষ্য হল, একটি ডিজিটালি দক্ষ এবং চাকরিপ্রস্তুত কর্মী বাহিনী গড়ে তোলা, যা বর্তমান শিল্পের অন্যতম চাহিদা।

এই উদ্যোগের মাধ্যমে SNU পূর্ব ভারতের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এক উদাহরণ হয়ে উঠেছে। Salesforce-এর মতো আন্তর্জাতিক মানের টেকনোলজি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতিযোগিতামূলক কর্মজীবনের হাতিয়ার। বিশ্ববিদ্যালয় নিজেকে প্রতিষ্ঠিত করছে ভবিষ্যতমুখী শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে।


```