যাঁরা স্বাস্থ্য বিজ্ঞানের (Health Science Course) জগতে পা রাখছেন তাঁদেরও একটা আশা থাকে। তাঁদের কাছে এটা তো শুধু একটা কোর্স বা ডিগ্রি নয়, একটা আত্মিক অনুভব। অর্থাৎ শুধু জীবিকা নির্বাহের উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করছেন না, বরং মনের টান, দায়বদ্ধতা, ভালোবাসা ও জীবনের উদ্দেশ্য থেকে তা করছেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 10 July 2025 20:51
প্রত্যেকটা যাত্রা শুরু হয় একটা আশা নিয়ে। তার একটা উদ্দেশ্য থাকে বা মানুষের সেবা করার ভাবনা থাকে। যাঁরা স্বাস্থ্য বিজ্ঞানের (Health Science Course) জগতে পা রাখছেন তাঁদেরও একটা আশা থাকে। তাঁদের কাছে এটা তো শুধু একটা কোর্স বা ডিগ্রি নয়, একটা আত্মিক অনুভব। অর্থাৎ শুধু জীবিকা নির্বাহের উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করছেন না, বরং মনের টান, দায়বদ্ধতা, ভালোবাসা ও জীবনের উদ্দেশ্য থেকে তা করছেন।
এটা এমন একটা পথ, যে পথে রয়েছে দীর্ঘ সময়ের পরিশ্রম, ক্লান্ত শরীর, রোগী বা তাঁর পরিবারের উদ্বেগ, ভেঙে পড়া বা সাফল্যের মুহূর্ত,—আর সেই সব নীরব, গভীর আনন্দের সময়, যখন বোঝা যায় কারও জীবনে কিছুটা পরিবর্তন আনতে পেরেছি।
আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিজ্ঞান কোর্সে (Health Science Course - Sister Nivedita University) পঠনপাঠনের কাজটা শুধু বই বা লেকচার হলে আটকে নেই। বরং এমনভাবে শিক্ষাদান করা হয় যাতে একজন শিক্ষার্থী বাস্তব জীবনে রোগীদের সঙ্গে কাজ করে, তাদের কষ্ট বুঝতে শেখে এবং ভালোভাবে সেবা করার চেষ্টা করে। ভবিষ্যতের চিকিৎসক, নার্স, থেরাপিস্টরা যখন মন দিয়ে রোগীদের পাশে দাঁড়ায়, তখনই এই শিক্ষার সত্যিকারের গুরুত্ব অনুভব করা যায়।
তাই এখানে শিক্ষাদান প্রক্রিয়াটা কঠোর, আবার একদম মানবিকও। ছাত্রছাত্রীরা শুরু থেকেই শক্ত ভিত তৈরি করতে পারে অ্যানাটমি, ফিজিওলজি আর নীতিশাস্ত্রে। কিন্তু এখানেই থেমে থাকি না আমরা। একেবারে প্রথম সেমিস্টার থেকেই ওঁদের আমরা নিয়ে যাই ল্যাব আর ক্লিনিকে—দেখতে, শিখতে, অপরকে সাহায্য করতে করতে তাঁরা ধীরে ধীরে হয়ে ওঠেন একজন দক্ষ স্বাস্থ্যকর্মী (Health Science Courses India)।
ওঁরা দলবদ্ধভাবে কাজ করেন, বাস্তব সমস্যার সমাধান খোঁজেন, গভীর রাতে কেস নিয়ে আলোচনা করেন। আর শুধু রোগ নয়—প্রতিটা রোগের পিছনে থাকা মানুষটাকে বুঝতে শেখেন। আমাদের শিক্ষকরা এমন মানুষ, যাঁরা নিজেরাই একদিন এই পথ দিয়ে হেঁটেছেন। ওঁরা ছাত্রদের হাতে ধরে শেখান, ধৈর্য নিয়ে পথ দেখান।
আমরা কেস-ভিত্তিক শিক্ষাদান, চরিত্রাভিনয়, বাস্তবমুখী মডেলের সাহায্যে সিমুলেশন, আর প্রথম থেকেই রোগীদের সঙ্গে সরাসরি মেলামেশা প্রক্রিয়া শুরু করে দিই— যাতে এই শিক্ষা যেন একেবারে বাস্তব মনে হয়, এবং শিক্ষা হৃদয়ঙ্গম হয়।
এই যাত্রার আরও অনেক দিক আছে—আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ, কমিউনিটি হেলথ ক্যাম্পে কাজ, এমন গবেষণায় অংশ নেওয়া যা ভবিষ্যতে জীবন বদলে দিতে পারে। ওঁরা গবেষণাপত্র লেখেন, কনফারেন্সে প্রেজেন্ট করেন, সারা দেশে ছুটে বেড়ান ফিল্ডওয়ার্ক করতে। কিন্তু সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই সময়টায় তাঁরা যেসব সম্পর্ক গড়ে তোলেন—সহপাঠী, রোগী, শিক্ষক—সেগুলো সমগ্র জীবনের জন্য অমূল্য (Health Science Courses Kolkata)।
কেরিয়ার প্লেসমেন্ট এখানে বাড়তি সুবিধা নয়, বরং আমরা প্রতিশ্রুতি দিই—প্রত্যেক ছাত্রছাত্রীর পেশাগত ভবিষ্যৎ নিয়ে আমরা দায়বদ্ধ। বিভিন্ন হাসপাতাল, ল্যাব, এনজিও আর গবেষণা সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ ও আস্থার সম্পর্ক রয়েছে। যার ফলে আমাদের স্নাতকরা সহজেই ভাল জায়গায় কাজের সুযোগ পান। কেউ চলে যান শহরের ব্যস্ত হাসপাতালগুলোতে, কেউ আবার বেছে নেন গ্রামের স্বাস্থ্য মিশন। কেউ গবেষণায় ডুবে যান, কেউ একজন একজন করে রোগীর জীবন ছুঁয়ে দেখেন।
আজকের দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় প্রযুক্তি একটি অনিবার্য বিষয়। আমাদের ছাত্রছাত্রীরা শিখছে স্মার্ট টুলসের সঙ্গে—ডিজিটাল অ্যানাটমি টেবিল, ভার্চুয়াল ডিসেকশন, AR/VR সিমুলেশন, আর AI-চালিত ডায়াগনস্টিক সফটওয়্যারের সঙ্গে কাজ করতে। তাঁরা EHR (ইলেকট্রনিক হেলথ রেকর্ড) পড়তে জানেন, টেলিমেডিসিনে চিকিৎসা দিতে শেখেন, আর হেলথ ইনফরমেটিক্সের নতুন জগৎ বুঝতে পারেন। যন্ত্রগুলো যতই স্মার্ট হোক, যাঁরা এগুলো চালান, তাঁদের হৃদয় আরও বেশি প্রজ্ঞাবান।
সবশেষে, আমাদের স্বাস্থ্যবিজ্ঞান শিক্ষা শুধু জ্ঞান বা দক্ষতার একটা গল্প নয়। এটা একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা। এমন এক বিশ্বাস নিয়ে, যে এই অনিশ্চয়তায় ভরা পৃথিবীতেও একজন মানুষ—যার হাতে দক্ষতা আছে, হৃদয়ে মমতা আছে, আর মনে সাহস আছে—সে সত্যিই অনেক কিছু বদলে দিতে পারে।