Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

গণজ্ঞাপন-সাংবাদিকতায় ইউজিসি-নেট ও ডব্লিউবি-সেটে বসতে চান? ওয়ার্কশপে উপায় শেখাবে এনএসওইউ

ওয়ার্কশপের  শেষে প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে দেওয়া হবে অংশগ্রহণের শংসাপত্র।

গণজ্ঞাপন-সাংবাদিকতায় ইউজিসি-নেট ও ডব্লিউবি-সেটে বসতে চান? ওয়ার্কশপে উপায় শেখাবে এনএসওইউ

সচেতনতামূলক ওয়ার্কশপ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 August 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: গণজ্ঞাপন  ও সাংবাদিকতা বিষয়ে ইউজিসি-নেট এবং ডব্লিউবি-সেট পরীক্ষার প্রস্তুতির জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ দু দিনের সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করতে চলেছে। আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর নদিয়ার কল্যাণী আঞ্চলিক কেন্দ্রের মুক্তধারা সভাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। দুইদিনই দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ওয়ার্কশপ।

আয়োজক সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে  অংশগ্রহণকারীরা ইউজিসি-নেট পরীক্ষার কাঠামো, যোগ্যতা ও সাম্প্রতিক নিয়মাবলী , সিলেবাস বিশ্লেষণ, প্রশ্নপত্রের ধরন, প্রয়োজনীয় পাঠ্যসামগ্রী, প্রস্তুতির কৌশল ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। পাশাপাশি থাকছে অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব। ওয়ার্কশপের  শেষে প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে দেওয়া হবে অংশগ্রহণের শংসাপত্র।

এতে অংশ নিতে পারবেন নেতাজি  সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজিজেএম (PGJM) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা, অন্যান্য প্রতিষ্ঠানের স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থী এবং নবীন শিক্ষক-গবেষক ও নেট পরীক্ষার্থী। অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ধার্য হয়েছে ২০০ টাকা, যা ওয়ার্কশপের  দিন প্রদান করতে হবে। অনলাইন ফর্ম পূরণের জন্য আয়োজকরা নিবন্ধন লিঙ্ক ও কিউআর কোড সরবরাহ করেছেন।

সাংবাদিকতা ও গণজ্ঞাপন  বিভাগের সহকারী অধ্যাপক অরিজিৎ ঘোষ এই ওয়ার্কশপের  মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, 'নেট ও সেট পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক দিকনির্দেশনা ও  কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কশপ অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত কার্যকরী হবে ।


```