Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাঁশদ্রোণীতে উদ্ধার কলেজ অধ্যাপিকার ঝুলন্ত দেহ, আত্মহত্যার আগে পুরুষ বন্ধুকে ভিডিও মেসেজ

বেসরকারি একটি কলেজে শিক্ষকতা করতেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এমন পদক্ষেপ করেছেন ওই শিক্ষিকা। 

বাঁশদ্রোণীতে উদ্ধার কলেজ অধ্যাপিকার ঝুলন্ত দেহ, আত্মহত্যার আগে পুরুষ বন্ধুকে ভিডিও মেসেজ

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 September 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: বাঁশদ্রোণীতে এক কলেজ শিক্ষিকার রহস্যমৃত্যু (Bansdroni Teacher's Death) ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার স্থানীয় একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় ওই তরুণী অধ্যাপিকার ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত্যুর আগে এক পুরুষ বন্ধুকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

বেসরকারি একটি কলেজে শিক্ষকতা করতেন ওই তরুণী। কিন্তু হঠাৎ কী ঘটল, নিজের জীবন শেষ করে দেওয়ার মতো এমন চরম সিদ্ধান্ত তিনি কেন নিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কী ছিল সেই ভিডিওতে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে নিজের আত্মহত্যার সিদ্ধান্তের কথাই জানান ওই শিক্ষিকা। তিনি বলেছেন, জীবনে আর বেঁচে থাকার কোনও কারণ নেই। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ীও করেননি ওই বার্তায়। ভিডিও পাওয়ার পরেই বন্ধুটি ছুটে আসেন ওই তরুণী অধ্যাপিকার বাড়িতে। কিন্তু তখন আর বাঁচানো যায়নি তাঁকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী ও তাঁর পুরুষ বন্ধু একসঙ্গেই ভাড়া থাকতেন। ঘটনার সময়ে সেই বন্ধু বাড়িতে ছিলেন না। ভিডিও বার্তা পাওয়ার পর তিনি ফিরে আসেন এবং রান্নাঘরের পাশের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় শিক্ষিকাকে দেখতে পান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এমন পদক্ষেপ করেছেন ওই শিক্ষিকা। তবে আর্থিক, মানসিক না শারীরিক কোনও সংকটের কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অধ্যাপিকা ও তাঁর বন্ধু কিছুদিন ধরেই একসঙ্গে থাকছিলেন না বলে মনে হচ্ছিল। কী কারণে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে মতভেদ তৈরি হয়েছিল কিনা, তাও বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।


```