Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তেহট্টে পুকুর থেকে ছাত্রের দেহ উদ্ধারের পরে এলাকায় ধুন্ধুমার, গণরোষে দুজনের মৃত্যুর অভিযোগ

শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

তেহট্টে পুকুর থেকে ছাত্রের দেহ উদ্ধারের পরে এলাকায় ধুন্ধুমার, গণরোষে দুজনের মৃত্যুর অভিযোগ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 6 September 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল তেহট্টের নিশ্চিন্তপুরে। সূত্রের খবর গণরোষে মৃত্য়ু হয়েছে আরও দুজনের। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি নিশ্চিন্তপুরের ক্লাস থ্রির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন ধরে তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন ও পড়শিরা। সন্ধের পর তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। শিশুর খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হয়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ত্রিপলে মোড়া শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

এরপরই উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাপক মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। সেখান থেকে তাদের কোনওমতে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই উৎপল মণ্ডল ও সোনা মণ্ডলের মৃত্যু হয় বলে জানা গেছে।

কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানান, তাঁদের তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কে বা কারা শিশুটিকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, "ঘটনার পরেই এলাকার মানুষজন অভিযুক্ত সন্দেহে উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয়েছিল। তাদের প্রচণ্ড মারধর করা হয়। হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।"


```