Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই এসএসসি পরীক্ষা, দুর্নীতি নিয়ে তৃণমূল-বিজেপির কটাক্ষযুদ্ধ, শিরোনামে ‘চোর’ তকমা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের আস্ত প্যানেল। চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।

রাত পোহালেই এসএসসি পরীক্ষা, দুর্নীতি নিয়ে তৃণমূল-বিজেপির কটাক্ষযুদ্ধ, শিরোনামে ‘চোর’ তকমা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 September 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের আস্ত প্যানেল। চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। রাত পোহালেই পরীক্ষায় (SSC exam 2025) বসবেন চাকরিপ্রার্থীরা ।

এমন পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি (Tmc-BJP sarcasm over Recruitment Corruption, West Bengal)। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, “তৃণমূলের আমলে কোনও স্বচ্ছ পরীক্ষা হয়নি। সব জায়গায় চুরি। এত চুরি করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে একটা গোটা দলকে মানুষ আজ চোর বলছে। তৃণমূল আর চোর — সমার্থক হয়ে গিয়েছে।”

বিজেপি সভাপতির কথায়, “ওরা এত চুরি করেছে যে তৃণমূলের নেতারাও জানে আর ক্ষমতায় ফিরবে না। বাংলার মানুষের মনে ওদের আর কোনও জায়গা নেই। এবারে ক্ষমতা থেকে যাচ্ছেই। এটা শুধু আমরা বলছি না, ভগবান জগন্নাথও বলছে!”

অবশ্য বিজেপির এই আক্রমণ নস্যাৎ করে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “বাংলার মানুষ জানে কারা আসলে চোর। কারা দেশটাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটেও মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে। বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না।”

কুণালের আরও অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই বিরোধীরা সেটাকে বানচাল করে দিতে চায়। এবারেও ওরা সেই চেষ্টায় করছে।

সব মিলিয়ে, নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ফের উত্তাল। রাত পোহালেই এসএসসির নতুন পরীক্ষা। তার আগে রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনা ক্রমশ চড়ছে।

এদিন জিএসটি প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শমীক।  তাঁর কথায়, “উনি শুধু জিএসটি নিয়ে বড় বড় কথা বলেন। পেট্রোল-ডিজেলের ওপর থেকে ট্যাক্স সরাতে বলেন না কেন? আসলে উনি কংগ্রেসের প্রোডাক্ট। মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায়রা দেশের আর্থিক বিকাশ করেননি। সেটা হয়েছে মোদীর আমলে।”


```