Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

পশ্চিম মেদিনীপুরে হাতির পালে আগুনের গোলা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Socila Media Viral Vodeo) হয়েছে, যেখানে হাতির পালের দিকে আগুনের গোলা ছোড়া হচ্ছে বলে দেখা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরে হাতির পালে আগুনের গোলা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 September 2025 09:57

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের পর ফের হাতিদের (Elephant) লক্ষ্য করে আগুনের গোলা ছোড়ার অভিযোগ। এ বার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর (West Midnapore)। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Socila Media Viral Vodeo) হয়েছে, যেখানে হাতির পালের দিকে আগুনের গোলা ছোড়া হচ্ছে বলে দেখা গিয়েছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)

ঘটনা সামনে আসতেই তৎপর হয় বনদফতর (WB Forest Department)। তদন্তে নেমে ইতিমধ্যেই চার জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বনদফতর সূত্রে খবর।

পাঁচ মাস আগেই প্রায় ৮০টি হাতির দল বাঁকুড়া থেকে পাড়ি দিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। ভয় দেখিয়ে সেগুলিকে তড়ানো হয়। এরপর বাঁকুড়ায় ঢুকে পড়ে সেই দলেরই একাংশ। রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় ২৫টি হাতি প্রবেশ করে বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জে।

আমানের ভরা মরসুমে হাতিদের এই আগমন স্থানীয় কৃষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। রাতভর আস্থাশোল, বারিশোল ও ফুলবনির বিস্তীর্ণ মাঠে ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে দেয় হাতির দল। বিঘের পর বিঘে জমির ফসল এক ধাক্কায় শেষ হয়ে যায়। ফলে মাথায় হাত পড়েন কৃষকরা।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, শীতের শেষে দফায় দফায় বাঁকুড়ার জঙ্গল ছেড়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিল হাতির দলগুলি। জেলায় কেবলমাত্র তিনটি দলছুট হাতি থেকে গিয়েছিল। এ বার তাদের সঙ্গেই যুক্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে আসা নতুন ২৫টি হাতি। স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন ধরেই দুই জেলার সীমান্তে অবস্থান করছিল দলটি। রবিবার রাতে আস্থাশোল হয়ে তারা বাঁকুড়ায় ঢোকে। সোমবার সকালেই দেখা যায়, গড়ুরবাসার জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে তারা।

হাতির দলের ঢোকার খবর ছড়িয়ে পড়তেই রাতভর মাঠে ফসল পাহারা দেন স্থানীয় চাষিরা। কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও ফসল বাঁচানো যায়নি।


```