Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কলকাতা বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা! ধৃত বাংলাদেশি যুবক, উঠছে নানা প্রশ্ন

নিরাপত্তার প্রশ্নে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 

কলকাতা বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা! ধৃত বাংলাদেশি যুবক, উঠছে নানা প্রশ্ন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 00:06

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) চাঞ্চল্য! আন্তর্জাতিক টার্মিনালের লাউঞ্জে বসে আচমকা কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করলেন এক বাংলাদেশি যুবক (Bangladeshi Man)। ঘটনার পরই অভিযুক্তকে আটক করে সিআইএসএফ (CISF)। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বিমানবন্দর চত্বরে।

সূত্রের খবর, ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল (২৫)। সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন ওই যুবক। তাঁর গন্তব্য ছিল ঢাকা। তবে ট্রানজিট লাউঞ্জে বসে হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। আচমকা কাচ ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন।

সিআইএসএফ সূত্রে খবর, অভিযুক্ত যুবক আশরাফুল বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। কাজের সূত্রে সিঙ্গাপুরে থাকেন। কেন কাচ ভাঙার চেষ্টা? জবাবে অসংলগ্ন কথা বলেন ওই যুবক। সিআইএসএফের কাছে তিনি দাবি করেন, “আল্লাহ বলেছে সূর্যের আলোয় থাকলে শক্তি বাড়বে।” যুবকের এই মন্তব্য ঘিরেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

এরপর সিআইএসএফ তাঁকে এনএস সিবিআই থানার হাতে তুলে দেয়। পরে বিধাননগর পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মানসিক অবস্থা এবং তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁর ভারত প্রবেশের কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তার প্রশ্নে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসা তথ্যের উপর নজর রাখছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা।


```