Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: চাকরি বাতিল মামলা-সহ একাধিক রিভিউ পিটিশনের শুনানি ৪ অগস্ট থেকে, জানাল সুপ্রিম কোর্ট

গত ৩ এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয়। যার জেরে চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। 

SSC: চাকরি বাতিল মামলা-সহ একাধিক রিভিউ পিটিশনের শুনানি ৪ অগস্ট থেকে, জানাল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 23:30

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের এসএসসি (SSC Job Cancellation Cases) নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলা-সহ একাধিক রিভিউ পিটিশনের শুনানির দিন নির্ধারণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৪ অগস্ট থেকে ৮ অগস্ট—এই পাঁচ দিন ধরে শীর্ষ আদালতের বিচারপতিদের চেম্বারে চলবে শুনানি।

শুক্রবার আদালতের সহকারী রেজিস্ট্রার (শুনানি) সংশ্লিষ্ট আইনজীবীদের শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।

গত ৩ এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয়। যার জেরে চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ নেয় আদালত।

কী বলা হয়েছিল রায়ে?

 ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল। রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসি-র মাধ্যমে স্কুলে যোগ দিয়েছিলেন, তাঁরা আগের চাকরিতে ফিরতে পারবেন। চাকরি হারানো প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফের আবেদন করতে পারবেন।

এই রায়ের পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার ও এসএসসি কর্তৃপক্ষ একাধিক রিভিউ পিটিশন দায়ের করেছিল। এবার সেই মামলাগুলির শুনানির দিন চূড়ান্ত করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কী রায় দেয়, আপাতত সেদিকেই নজর সব পক্ষের।


```