Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্তব্যে গাফিলতি! হলদিয়া হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার অপসারিত

সূত্রের খবর, কিছুদিন আগেই রাতের বেলায় হাসপাতালে আচমকা পরিদর্শনে যান জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তা। সেই সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নোংরা পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, শৌচালয় এবং পরিকাঠামোগত বেহাল দশা নিয়ে বিস্তর অভিযোগ শোনা যায়।

কর্তব্যে গাফিলতি! হলদিয়া হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার অপসারিত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 22:56

দ্য ওয়াল ব্যুরো: শিল্পনগরী হলদিয়ার মহকুমা হাসপাতালে (Haldia Hospital) কর্তব্যে গাফিলতির (Negligence) অভিযোগে অপসারিত হলেন হাসপাতালের সুপার (Super, Removed) ডা. সুভাষ মাহাত এবং অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. অর্ণব মুনিয়ান। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত হাসপাতালের দায়িত্ব সামলাবেন পূর্ব মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচ-১ নারায়ণ মিদ্যা।

শুক্রবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার মহকুমাশাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

 

সূত্রের খবর, কিছুদিন আগেই রাতের বেলায় হাসপাতালে আচমকা পরিদর্শনে যান জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তা। সেই সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নোংরা পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, শৌচালয় এবং পরিকাঠামোগত বেহাল দশা নিয়ে বিস্তর অভিযোগ শোনা যায়।

এই পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। এর পরই শুক্রবারের বৈঠকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. বিভাস রায় জানিয়েছেন, “হাসপাতালের কিছু বিষয় নিয়ে অসন্তোষের কথা শুনেছি। সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি রাজ্য স্বাস্থ্য ভবনের তরফেই আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।” 

হাসপাতলের নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নারায়ণ মিদ্যা দ্রুত পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে পদক্ষেপ করবেন বলে মনে করছেন রোগী ও তাঁদের পরিজনেরা।
 


```