Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রেশার কুকার থেকে চপ-মুড়ি—‘ঘরের বাইরে ঘর’ থিমে জীবন্ত হয়ে উঠল বালিগঞ্জের দেওদর স্ট্রিট

এই স্ট্রিট আর্টে কলকাতার চেনা জীবনের নানা ছবি তুলে ধরা হয়েছে। কোথাও দেওয়ালে আঁকা রয়েছে প্রেশার কুকার, যা ঘরের রান্নাঘরের কথা মনে করিয়ে দেয়। কোথাও আবার দাবা খেলার ছবি—যেন পাড়ার মোড়ে বসে আড্ডা আর খেলায় মেতে ওঠা বিকেল। আবার কোনো দেওয়ালে দেখা যাচ্ছে চপ-মুড়ির ছবি, যা কলকাতার রোজকার স্বাদ ও রাস্তার খাবারের স্মৃতি জাগিয়ে তোলে। সব মিলিয়ে এই দেওয়ালগুলি যেন একেবারে জীবন্ত।

প্রেশার কুকার থেকে চপ-মুড়ি—‘ঘরের বাইরে ঘর’ থিমে জীবন্ত হয়ে উঠল বালিগঞ্জের দেওদর স্ট্রিট

বালিগঞ্জের দেওদর স্ট্রিট

প্রিয়া ধর

শেষ আপডেট: 4 January 2026 15:22

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতার ব্যস্ত জীবনের মাঝেই হঠাৎ যেন রঙের এক শান্ত ঠিকানা। বালিগঞ্জের জনবহুল দেওদর স্ট্রিট এখন আর শুধু রাস্তা নয়, হয়ে উঠেছে অনুভূতির এক নতুন ঠিকানা। চেনা শহরের বুকেই শিল্পের ছোঁয়ায় বদলে গিয়েছে এই স্ট্রিটের চেহারা। এশিয়ান পেইন্টস ও স্টার্ট ইন্ডিয়ার যৌথ উদ্যোগে, শিল্পী সায়ন মুখার্জির তুলিতে এখানে ফুটে উঠেছে স্ট্রিট আর্ট—যার থিম ‘ঘরের বাইরে ঘর’।

এই স্ট্রিট আর্টে কলকাতার চেনা জীবনের নানা ছবি তুলে ধরা হয়েছে। কোথাও দেওয়ালে আঁকা রয়েছে প্রেশার কুকার, যা ঘরের রান্নাঘরের কথা মনে করিয়ে দেয়। কোথাও আবার দাবা খেলার ছবি—যেন পাড়ার মোড়ে বসে আড্ডা আর খেলায় মেতে ওঠা বিকেল। আবার কোনো দেওয়ালে দেখা যাচ্ছে চপ-মুড়ির ছবি, যা কলকাতার রোজকার স্বাদ ও রাস্তার খাবারের স্মৃতি জাগিয়ে তোলে। সব মিলিয়ে এই দেওয়ালগুলি যেন একেবারে জীবন্ত।

এই সব ছবির মধ্য দিয়ে শিল্পী দেখাতে চেয়েছেন, বাড়ির উষ্ণতা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাস্তাও হতে পারে আপন, দেওয়ালও বলতে পারে আমাদের দৈনন্দিন জীবনের গল্প। ব্যস্ত শহরের মাঝেই এই স্ট্রিট আর্ট কিছুক্ষণের জন্য থামিয়ে দেয় মানুষকে, ফিরিয়ে নিয়ে যায় চেনা অনুভূতিতে।

আমরা দ্য ওয়াল-এর পক্ষ থেকে বালিগঞ্জের দেওদর স্ট্রিটে পৌঁছে সরেজমিনে এই স্ট্রিট আর্ট খতিয়ে দেখি। দেখা যায়, গোটা রাস্তাটির চেহারাই বদলে গিয়েছে। আগে যেখানে ছিল সাধারণ ও একঘেয়ে দেওয়াল, এখন সেখানে রঙে-রেখায় ফুটে উঠেছে শহরের গল্প। পথচলতি মানুষ থেমে দাঁড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন।

ইতিমধ্যেই এই স্ট্রিট আর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে একের পর এক ছবি ও রিল ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন, কলকাতায় ঘুরতে যাওয়া বা ছবি তোলার জন্য এটি এখন নতুন ঠিকানা হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দেওদর স্ট্রিট দ্রুত জনপ্রিয় হচ্ছে।

শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, এই উদ্যোগ এলাকার পরিবেশেও এনেছে ইতিবাচক পরিবর্তন। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন শিল্পকর্ম রাস্তাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। নোংরা ও সাদামাটা দেওয়ালের জায়গায় এখন রয়েছে রঙিন ছবি, যা এলাকার সৌন্দর্য অনেকটাই বাড়িয়েছে।

সব মিলিয়ে, প্রেশার কুকার, দাবা খেলা আর চপ-মুড়ির মতো চেনা অনুষঙ্গ নিয়ে ‘ঘরের বাইরে ঘর’ থিমে তৈরি এই স্ট্রিট আর্ট বালিগঞ্জের দেওদর স্ট্রিটকে দিয়েছে এক নতুন পরিচয়। কলকাতার বুকে যুক্ত হল আরও একটি রঙিন, সৃজনশীল ও মানুষের সঙ্গে মিশে থাকা ঠিকানা।


```