Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

৪২ বছরে অ্যাপোলো! দক্ষিণের উন্নত চিকিৎসা এবার মিলবে কলকাতাতেও, ঘোষণা চেন্নাই হাসপাতালের সিইও-র

কলকাতায় প্রেস মিটে অ্যাপোলো হসপিটালস চেন্নাই জানাল— রোবোটিক সার্জারি, অঙ্কোলজি, ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা আরও সহজলভ্য হবে পূর্ব ভারতের রোগীদের জন্য।

৪২ বছরে অ্যাপোলো! দক্ষিণের উন্নত চিকিৎসা এবার মিলবে কলকাতাতেও, ঘোষণা চেন্নাই হাসপাতালের সিইও-র

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 4 December 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ভারতের রোগীদের উন্নত চিকিৎসার পরিসর আরও বিস্তৃত করতে কলকাতায় এসে আলোচনা করলেন অ্যাপোলো হসপিটালস, চেন্নাইয়ের সিইও ডক্টর ইলনকুমারন কালীমূর্তি। 

৪২ বছর পথচলার অভিজ্ঞতা, অত্যাধুনিক প্রযুক্তি এবং রোগীকেন্দ্রিক পরিষেবার ধারাবাহিক অগ্রগতি—এই সব কিছুকে সামনে রেখেই অ্যাপোলো জানাল, পূর্ব ভারত তাদের কাছে শুধু গুরুত্বপূর্ণ নয়, বিশেষ অগ্রাধিকারের অঞ্চল।

চেন্নাইয়ের অ্যাপোলো সেন্টারস অফ এক্সেলেন্স প্রতি বছর পূর্ব ভারতের হাজারো জটিল রোগীর চিকিৎসার দায়িত্ব নেয়। রোবোটিক সার্জারি, অনকোলজি, অঙ্গ প্রতিস্থাপন, অ্যাডভান্সড কার্ডিয়াক কেয়ার— যে ধরনের চিকিৎসা অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল, তার সবটুকুই এখন কলকাতার রোগীরা পাচ্ছেন চেন্নাইয়ের অত্যাধুনিক সেন্টারগুলিতে।

অ্যাপোলোর সমন্বিত কেয়ার মডেলের কারণে ডায়াগনসিস থেকে পোস্ট-প্রসিডিউর ফলো-আপ পর্যন্ত রোগীরা পান নিরবচ্ছিন্ন ও নিরাপদ পরিষেবা, যা জটিল চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪২ বছরের যাত্রা: দেশের চিকিৎসা ব্যবস্থায় অ্যাপোলোর মাইলস্টোন

১৯৮৩ সালে যাত্রা শুরু করা অ্যাপোলো হসপিটালস আজ কোটি কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। চার দশকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের প্রযুক্তি, সর্বোচ্চ দক্ষ চিকিৎসক-দল এবং রোগীর নিরাপত্তাকে কেন্দ্র করে অ্যাপোলো এমন একটি পরিকাঠামো গড়ে তুলেছে, যার ফলে জটিল চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হয় না বহু ভারতীয়কে।

অ্যাপোলো চেন্নাই দেশের রোবোটিক সার্জারির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। ইতিমধ্যেই ২২,০০০–এর বেশি রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে, এবং বর্তমানে তাদের কাছে ১০টি রোবোটিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে—যা ভারতের মধ্যে বিরল।

রোবোটিক প্রযুক্তির কারণে—

  • সার্জারির নির্ভুলতা বাড়ে

  • ব্যথা ও রক্তপাত কম হয়

  • হাসপাতাল স্টে কম

  • রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন

ইউরোলজি, গাইনি, জিআই সার্জারি, ইএনটি, অর্থোপেডিক্স—প্রায় সব ক্ষেত্রেই হাই-ভলিউম রোবোটিক প্রোগ্রাম চালায় অ্যাপোলো।

কার্ডিয়াক সায়েন্সেস বিভাগ শুধু জটিল ইন্টারভেনশনেই নয়, উচ্চ ঝুঁকির সার্জারিতেও দেশে অগ্রণী। সমন্বিত আইসিইউ, বিশেষজ্ঞ টিম এবং আধুনিক কার্ডিয়াক প্রযুক্তির ফলে গুরুতর রোগীরাও সফলভাবে চিকিৎসা পাচ্ছেন।

অঙ্কোলজি: প্রিসিশন বেসড এবং মাল্টিডিসিপ্লিনারি ক্যানসার কেয়ার

একই ছাদের নীচে সার্জিক্যাল, মেডিক্যাল এবং রেডিয়েশন অনকোলজি—অ্যাপোলো চেন্নাই দেশের অন্যতম সম্পূর্ণ ক্যানসার কেয়ার সেন্টার।

প্রতিটি ক্যানসার কেস মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে আলোচনা হয়, যেখানে একাধিক বিশেষজ্ঞ একত্রে রোগীর চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন। এর ফলে চিকিৎসা হয় আরও নিখুঁত, বৈজ্ঞানিক এবং ব্যক্তিকেন্দ্রিক।

৫,০০০ লিভার ট্রান্সপ্লান্ট: এশিয়ার চিকিৎসায় নতুন ইতিহাস

অ্যাপোলোর অন্যতম বৃহৎ অর্জন— লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের ৫,০০০ লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হওয়া। ভারত ও এশিয়া অঞ্চলে প্রথমবারের মতো কোনও হাসপাতাল গোষ্ঠী এই মাইলস্টোন স্পর্শ করল।

দীর্ঘদিনের ক্লিনিক্যাল স্কেল, কঠোর প্রোটোকল এবং বিশ্বমানের ট্রান্সপ্লান্ট টিম—এই সাফল্যের মূল ভিত্তি।

ডক্টর কালীমূর্তি বলেন, “পূর্ব ভারতকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখি। প্রতিবছর এই অঞ্চল থেকে ১৫,০০০–এরও বেশি রোগী চেন্নাইয়ে আসেন, যাদের চিকিৎসা প্রায়ই খুবই জটিল। রোবোটিক্স, অঙ্কোলজি, ট্রান্সপ্লান্ট— সব ক্ষেত্রেই অ্যাপোলো চেন্নাই দেশে চিকিৎসার মান নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমাদের লক্ষ্য, এই পরিষেবা যেন আরও সহজে, দ্রুত এবং নিরবচ্ছিন্নভাবে পূর্ব ভারতের রোগীরা পান।”

প্রিভেন্টিভ হেলথ: রোগ প্রতিরোধই সবার আগে

অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি অ্যাপোলো প্রিভেন্টিভ হেলথকেয়ারের ওপর বিশেষ জোর দিচ্ছে। তাদের ‘প্রো-হেলথ’ চেক-আপ প্রোগ্রাম—

  • ক্যানসার,

  • মেটাবলিক ডিজিজ,

  • হার্ট ডিজিজ,

  • এবং লাইফস্টাইল ডিজঅর্ডার

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করে। নিয়মিত স্ক্রিনিং রোগ ধরতে ও চিকিৎসা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ব ভারতের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকার

অ্যাপোলো হসপিটালস জানিয়েছে—

  • আঞ্চলিক ক্লিনিক্যাল পার্টনার বাড়ানো,

  • জটিল রোগীদের চিকিৎসা নির্দেশনায় সহায়তা,

  • এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া—

এই তিন দিককে সামনে রেখেই তারা পূর্ব ভারতে আগামী দিনের চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করতে চায়।


```