Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

'হিন্দুরা ভোট দিতে যান না, বাড়িতে বসে মাংস-ভাত খান', বিস্ফোরক অগ্নিমিত্রা পল

বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে এনেছেন অগ্নিমিত্রা পল। বলছেন, এইসব পরিস্থিতি দেখলে বোঝা যায় হিন্দুরা জেগে উঠেছে, মানুষ জেগে উঠেছে। 

'হিন্দুরা ভোট দিতে যান না, বাড়িতে বসে মাংস-ভাত খান', বিস্ফোরক অগ্নিমিত্রা পল

অগ্নিমিত্রা পল

শেষ আপডেট: 24 June 2025 20:02

প্রিয়ঙ্কা পাত্র

হাতে আর গোনাগুনতি ৮-৯ মাস। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। ২০২৬ সালের জন্য প্রত্যক্ষভাবে প্রস্তুতি এখনও শুরু না করলেও রাজনৈতিক দলগুলি 'ব্লু-প্রিন্ট' তৈরি করতে শুরু করেছে। আর অন্যান্যবারের মতো এবারও বিজেপির নজরে হিন্দু ভোট। কিন্তু শুধুমাত্র এর ওপর ভিত্তি করে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফল পাবে বিজেপি (BJP)? সেই প্রশ্ন থেকেই যায়। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ভীষণভাবে আশাবাদী।

সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে জয়ী হয়েছে তৃণমূলই (TMC)। যদিও বিজেপি এই ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নয়। বরং তাঁদের বক্তব্য, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এমন ফলই প্রত্যাশিত। তৃণমূল যে জিতবে, তা স্পষ্ট ছিল। তবে এই এলাকার হিন্দু অঞ্চলে বিজেপির ভোট বেড়েছে বলে দাবি দলের। ঠিক এই একই সুর অগ্নিমিত্রার গলায়। তিনিও বলছেন, হিন্দুদের বেরিয়ে আসতে হবে, ভোট দিতে হবে।

 

ভোট দেওয়ার ইস্যুতে বিজেপি বিধায়ক হিন্দুদের কার্যত পিছিয়ে রেখেছেন। তাঁর মতে, এটাই কারণ বিজেপির লক্ষ্য পূরণ হচ্ছে না। দ্য ওয়াল-কে (The Wall.in) কিছুটা আক্ষেপের সুরে অগ্নিমিত্রা বলেন, ''হিন্দু হোক কী মুসলিম, জৈন, পার্সি... মানুষকে বেরিয়ে ভোট দিতে হবে। মুসলমান ভাই-বোনেরা ভোট দেন। কিন্তু হিন্দুরা ভোট দেয় না!'' কেন এমন বললেন তিনি?

অগ্নিমিত্রার সাফ কথা, ''হিন্দুরা ভোটের সময় ছুটি কাটাতে যায়, বৃষ্টি হলে বাড়িতে মাংস-ভাত খায়। ভোট দিতে যায় না। কিন্তু টিভির সামনে বসে আলোচনা করে যে - এটা কেন হল না, এটা করা উচিত ছিল। কিন্তু ন্যূনতম দায়িত্ব পালন করে না। সেই জাগরণ হতে হবে।'' এমন পরিস্থিতি থাকলে আসন্ন নির্বাচনে বিজেপি ভোট শতাংশ বাড়বে কী করে, তার উত্তর দ্য ওয়াল-কে দিয়েছেন বিধায়ক।

এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে এনেছেন অগ্নিমিত্রা পল। বলছেন, এইসব পরিস্থিতি দেখলে বোঝা যায় হিন্দুরা জেগে উঠেছে, মানুষ জেগে উঠেছে। আর এই জাগরণ ধরে রাখার মন্ত্রও দিয়েছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, জেলা বা অন্যত্র এই সংগঠন সংবদ্ধ রাখতে গেলে মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের কাজ পৌঁছে দিতে হবে। আসন্ন নির্বাচনের আগে বিজেপির জেলা সংগঠন যে আরও মজবুত হবে - এ ব্যাপারে আশাবাদী তিনি।    


```