Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

আনন্দপুরের পর ট্যাংরা, ২৫ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর! ঘরে আধখাওয়া মদের বোতল উদ্ধার

তরুণীর ঘর থেকে উদ্ধার হয়েছে আধখাওয়া মদের বোতল এবং কিছু ব্যক্তিগত সামগ্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক চাপে ভুগেই ওই পদক্ষেপ করেছিলেন তিনি। 

আনন্দপুরের পর ট্যাংরা, ২৫ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর! ঘরে আধখাওয়া মদের বোতল উদ্ধার

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 September 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন আগের কথা নয়, ট্যাংরায় (Tangra) তিনজনকে খুনের ঘটনায় শোরগোল পড়েছিল শহরে। দুই ভাই তাঁদের স্ত্রী ও সন্তানদের খুনের চেষ্টা করে শেষমেশ আত্মহত্যার (Suicide) পথ বেছে নিতে চেয়েছিলেন। সেই ঘটনায় এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেলেও আরেক শিশুর মৃত্যু হয়েছিল। সেই আঁতকে ওঠা ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্যাংরায় (Tangra Murder) চাঞ্চল্য। এবারে বহুতলের নীচ থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ (Kolkata Crime News)।

স্থানীয় সূত্রে খবর, ক্যানাল সাউথ রোডের একটি আবাসনের ২৫ তলায় থাকতেন ২৯ বছরের গরিমা লোধ। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই বিরাট শব্দ শুনে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা এসে দেখেন, আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন ওই তরুণী। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় চারপাশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরিমা তাঁর পরিবারের সঙ্গেই ওই ফ্ল্যাটে থাকতেন। আগের রাতেও পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন তিনি। কিন্তু ভোরে আচমকা জানলা দিয়ে ঝাঁপ দেন গরিমা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

তরুণীর ঘর থেকে উদ্ধার হয়েছে আধখাওয়া মদের বোতল এবং কিছু ব্যক্তিগত সামগ্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক চাপে ভুগেই ওই পদক্ষেপ করেছিলেন তিনি। খবর পেয়ে ট্যাংরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি খুনের অভিযোগে মামলাও রুজু করা হয়েছে।

গত মঙ্গলবার ভোরে দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত আরবানা কমপ্লেক্সেও এমনই মর্মান্তিক ঘটনা ঘটে। ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ টাওয়ার নম্বর ৪–এর ডানদিকে অচৈতন্য অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার মাথার খুলি ফেটে গিয়েছিল এবং ডান উরুতেও আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

দেহটিকে শনাক্ত করেন মৃতার দুই কন্যা সুহানা আগরওয়াল ও ভূমি আগরওয়াল। দেহটি তাঁদের মা সঞ্চিতা আগরওয়ালের (৪৪)। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর মাথার খুলি ফেটে গিয়েছিল। ডান উরুতেও রয়েছে আঘাতের চিহ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্য ও আত্মীয়রা জানিয়েছেন মৃতা সঞ্চিতা কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং অত্যন্ত অন্তর্মুখী স্বভাবের ছিলেন। অন্যদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। চার নম্বর টাওয়ারের ১৯ তলার ব্যালকনিতে একটি বসার টুলও উদ্ধার হয়েছে। সেটি কাত হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অনুমান, সেখান থেকেই নীচে ঝাঁপ দেন তিনি। তদন্তের স্বার্থে পুলিশ সেই ঘটনায় আর কিছু বলতে নারাজ।


```