Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার ভাড়া করে রামপুরহাটের পথে অভিষেক! দেখা করবেন সোনালি বিবির সঙ্গেও

তবে এই ঘটনাকে নিছক প্রযুক্তিগত ত্রুটি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপির ‘পরিকল্পিত বাধা’।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার ভাড়া করে রামপুরহাটের পথে অভিষেক! দেখা করবেন সোনালি বিবির সঙ্গেও

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 January 2026 15:32

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা পর আকাশ পথে বীরভূমের রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের দাবি, রাজনৈতিক কারণেই অভিষেকের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি। যে কারণে পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টার ভাড়া করে রামপুরহাটের পথে রওনা দেন অভিষেক! 

মঙ্গলবার বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে করে বীরভূমের রামপুরহাটে যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অভিযোগ, প্রশাসনিক কারণ দেখিয়ে অভিষেকের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। ফলে বেহালা ফ্লাইং ক্লাবেই (Behala fly club) আটকে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই ঘটনাকে নিছক প্রযুক্তিগত ত্রুটি মানতে নারাজ তৃণমূলের একাংশ। তাঁদের অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপির ‘পরিকল্পিত বাধা’।

মঙ্গলবার দুপুর দেড়টার সময় রামপুরহাটে সভা করার কথা ছিল অভিষেকের। সভার মঞ্চ, ব্যারিকেড, মাইক— সব প্রস্তুত। ভিড় জমতে শুরু করেছিল দুপুরের আগেই। রামপুরহাটের কর্মসূচি শেষে দুবরাজপুরে গিয়ে দেখা করার কথা ছিল সোনালি বিবির সঙ্গে— যাঁকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক চরমে। 

কিন্তু সময়ে কপ্টার না-উড়ায় অনিশ্চয়তা তৈরি হয় পুরো কর্মসূচি ঘিরে। এমনকী হেলিকপ্টার ছাড়ার অনুমতি না মিললে শেষ পর্যন্ত সড়কপথেই বীরভূমের উদ্দেশে রওনা দেবেন কিনা তা নিয়েও দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়। ফলে রামপুরহাটের সভাস্থলে কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার ভাড়া নেওয়া হয়।

 সূত্রের খবর, দেরি করে সভাস্থলে পৌঁছনো এবং একাধিক কর্মসূচি থাকার কারণে এদিন রাতে তারাপীঠে থাকতে পারেন অভিষেক।

প্রসঙ্গত, এদিন সকালে গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার সময় কুয়াশার জেরে সমস্যায় পড়েন মুখ্যমন্ত্রীও। নির্ধারিত সময়ের বেশ কিছু পরে তাঁর কপ্টার ওড়ার অনুমতি মেলে।


```