Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় ফিরেও বুধে বিদেশমন্ত্রীর বৈঠকে থাকবেন না অভিষেক, জানালেন কারণ

অভিষেক যে প্রতিনিধি দলে ছিলেন তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া সফর করেছে।

মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় ফিরেও বুধে বিদেশমন্ত্রীর বৈঠকে থাকবেন না অভিষেক, জানালেন কারণ

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 June 2025 07:45

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলগুলির (All Party Delegation) একটির সদস্য ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। একাধিক দেশে গিয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কী অবস্থান, তা তুলে ধরেছে এই প্রতিনিধি দলগুলি। সেই সফর সেরে মঙ্গলবার মধ্যরাতে কলকাতা ফিরেছেন অভিষেক। বুধবারই সব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)। কিন্তু অভিষেক জানিয়েছেন, সেই বৈঠকে তিনি থাকতে পারবেন না। কেন?

মঙ্গলবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানান, বুধবার যে বৈঠক রয়েছে তাতে যে তিনি থাকতেন পারবেন না তা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, আগামী কয়েকদিন পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকবেন তিনি। তাই এই বৈঠকে চেয়েও উপস্থিত থাকতে পারবেন না।

অভিষেক যে প্রতিনিধি দলে ছিলেন তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া সফর করেছে। সেইসব দেশে ঠিক কী কী আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে তা জানতেই বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। অভিষেক সেই বৈঠকে না থাকার কথা ইতিমধ্যে বিদেশমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, এই বিদেশ সফরের কর্মসূচি নিয়ে তাঁর ব্যক্তিগত কী মতামত সেটা লিখিতভাবে স্পষ্ট করবেন কেন্দ্রকে।

কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে সাতটি ভিন্ন দল বিভিন্ন দেশে সফর করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী রাজনৈতিক দলগুলিও এই সফরের পর সংসদে বিশেষ অধিবেশন চেয়েছেন। ইতিমধ্যে তাঁদের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। যদিও বিশেষ অধিবেশন আদৌ হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু পরিষ্কার নয়। তবে বিদেশমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলগুলির বৈঠক থেকে কী নির্যাস উঠে আসে, সেটাও দেখার বিষয় হবে। 


```