Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'আমরা তো বেরিয়ে যাব, জুনিয়রদের কী হবে?' একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

ওপর ওপর ঝা চকচকে হলেও কলেজের ভিতরের নিরাপত্তা যে একেবারে ফোঁপরা হয়ে আছে সেগুলোই সাংবাদিক বৈঠক করে এক এক করে তুলে ধরলেন ল কলেজের ছাত্রীরা 

'আমরা তো বেরিয়ে যাব, জুনিয়রদের কী হবে?' একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

শেষ আপডেট: 30 June 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক 'গণধর্ষণের' ঘটনা নাড়িয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ছাত্রীদের। নিজেরা যতদিন আছেন ততদিন তো বটেই তাঁদের ভয় ধরাচ্ছে একটাই প্রশ্ন, পাস আউট হয়ে যাওয়ার পর জুনিয়রদের কী হবে? ওপর ওপর ঝা চকচকে হলেও কলেজের ভিতরের নিরাপত্তা যে একেবারে ফোঁপরা হয়ে আছে সেগুলোই সাংবাদিক বৈঠক করে এক এক করে তুলে ধরলেন তাঁরা।

সোমবার ছাত্রীরা জানালেন, তাঁদের এক ও একমাত্র নিরাপত্তা (Student Safety) দরকার। যা নিয়ে ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। জানানো হয়েছে কনফারেন্স করে ছাত্রী দের যাবতীয় বক্তব্য শুনবেন তিনি।

ছাত্রীদের অভিযোগের তালিকা ছোট নয়। জানানো হয়েছে কলেজে পড়াশোনার কোনও বালাই নেই। না হয় সেমিনার না হয় কিছু। এর সমস্ত দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে বলে সাফ জানিয়ে রেখেছেন তাঁরা। শুধু তাই নয়, বড় অভিযোগও করেছেন তাঁরা।

জানিয়েছেন, নিরাপত্তা শিকেয় তুলে কলেজেরই একজন নিরাপত্তারক্ষী হামেশাই কার্ড না দেখে বহিরাগতদের কলেজ চত্বরে ঢুকতে দেয়। ঘটনার আগেও একদিন দু'জন বাইরের ছেলে কলেজপ্রাঙ্গনে ঢুকে পড়েন দু'জন বান্ধবী নিয়ে। সবটা দেখেও  ওই নিরাপত্তারক্ষী কিছুই বলেননি বলে অভিযোগ তাঁদের। তাছাড়া একটা ঘটনা ঘটে যাওয়ার পর সিসিক্যামেরা লাগানো হচ্ছে কলেজ চত্বরে। এতদিন কেবল মূল গেটেই ক্যামেরা বসানো ছিল।

এহেন যাবতীয় অভিযোগ জানিয়ে ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চলেছেন তাঁরা। জানিয়ে রেখেছেন, যদি তিনি কোনও কারণে দেখা না করেন, তাহলে শান্তিপূর্ণ মিছিল করা হবে। এবং উচ্চ কর্তৃপক্ষের কাছে গিয়ে নালিশ জানানো হবে।

বস্তুত, 'গণধর্ষণের' ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি। ২৯ তারিখ রোববার কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "কলেজের সমস্ত বিএএলএলবি এবং এলএলএম (জেনারেল এবং অনার্স) ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।"


```