Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবার ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি, যদিও পরিবারের ভরসা পুলিশেই

কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করলেন আইনজীবী সত্যম সিংহ।

কসবার ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি, যদিও পরিবারের ভরসা পুলিশেই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করলেন আইনজীবী সত্যম সিংহ। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবিতে তিনি আর্জি দায়ের করেছেন। আবেদনকারীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ও বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) বিতর্কিত মন্তব্যের উল্লেখ রয়েছে।

এদিকে, কসবার সরকারি আইন কলেজের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার ক'দিন আগেই সিবিআই তদন্তে রাজি নয় বলে জানিয়ে দেয়। আপাতত পুলিশ এবং প্রশাসনের উপরই ভরসা রাখছে বলে জানায় তারা। তৃণমূলের বিধায়ক মদন মিত্রের 'কুকথা' নিয়েও কোনও মন্তব্য করেনি নির্যাতিতার পরিবার।

শুক্রবার কলেজের ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে নানা মহলে সিবিআই তদন্তের দাবি উঠেছে। দাবি, পুলিশ ঠিকমতো তদন্ত করছে না! তবে সেই দাবির সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার।

ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নির্যাতিতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও শোনা যায়। যে কারণে পরিবারকে সুরক্ষা দিতে আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। যদিও হুমকি প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয় যে তারা কোনও হুমকি পায়নি। তাদের এখন শুধু একটাই দাবি, দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।

অন্যদিকে, কসবার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। একাধিক জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।


```