Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কসবাকাণ্ডে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আরও তিন মামলা, বৃহস্পতিবার শুনানি

আদালত সূত্রের খবর, বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। কসবা কাণ্ডে দায়ের হওয়া সব'কটি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

কসবাকাণ্ডে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আরও তিন মামলা, বৃহস্পতিবার শুনানি

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 30 June 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: কসবার আইন কলেজে (Kasba Law College) আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গত শনিবার কলকাতা হাইকোর্টের (,Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন একাধিক আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতিকে (Chief Justice) চিঠি লিখে ঘটনার সুষ্ঠু তদন্তের আর্জি জানানো হয়েছিল। 

এবার পুলিশি তদন্তে হাইকোর্টের নজরদারি চেয়ে সোমবার আরও তিনটি জনস্বার্থ মামলা দায়ের হল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন বর্তমান ছাত্র, একজন প্রাক্তনী যিনি বর্তমানে ওই কলেজের অস্থায়ী কর্মী এবং মূল অভিযুক্ত। এছাড়া, কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এই মামলার তদন্তের জন্য কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সোমবার, এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আইনজীবী সৌম্যশুভ্র রায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়রা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

আদালত সূত্রের খবর, বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। কসবা কাণ্ডে দায়ের হওয়া সব'কটি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে আইনজীবীদের (Lawyers) পক্ষ থেকে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই (CBI )তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি এই ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে তাঁদের রিপোর্ট তলব করার জন্য আবেদন জানানো হয়েছে।

এই মামলায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারীরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসূত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নির্যাতিতার জন্য সুবিচার নিশ্চিত করতে এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া জরুরি।”


```