Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কসবা কাণ্ড: ঘটনার দিন বিকেল ৪টের পর কারা ছিলেন কলেজে? তদন্তে পুলিশ

এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।

কসবা কাণ্ড: ঘটনার দিন বিকেল ৪টের পর কারা ছিলেন কলেজে? তদন্তে পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 June 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজে (Kasba Incident) নারকীয় ঘটনায় নতুন মোড়। গত বুধবার, ২৫ জুন বিকেল ৪টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তাঁরা কেন উপস্থিত ছিলেন (Who was in the college after 4 pm on the day of the incident), তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ (Police Investigating)। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও।

কলেজটি ডে কলেজ। সাধারণত, বিকেল ৪টার মধ্যেই ছুটি হয়ে যায়। তা সত্ত্বেও সেদিন বিকেল ৪টের পর কলেজে ১৭ জন কেন ছিলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ১৭ জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল, না কি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে তাঁরা থেকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল।

প্রসঙ্গত, গত বুধবার কসবার ল কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ মোট ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে, তদন্তে নিত্যনতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে।

কলেজের প্রাঙ্গণে ৪টের পর থেকে ঠিক কী কী ঘটেছিল, তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থাও নিয়েও। এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।


```