Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর, খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গিরিশ পার্কে

বুধবার সকালে মর্মান্তিক কাণ্ড ঘটেছে গিরিশ পার্কে। খেলার সময় ডাইনিং টেবিল থেকে পড়ে গিয়ে গুরতর জখম হয় শিশুটি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। 

ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর, খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গিরিশ পার্কে

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়িতেই দুর্ঘটনায় মৃত্যু ২ বছরের শিশুর (2 year old death)। বুধবার সকালে মর্মান্তিক কাণ্ড ঘটেছে গিরিশ পার্কে (Girish Park Accident) মদন চ্যাটার্জী লেনে। খেলার সময় ডাইনিং টেবিল থেকে পড়ে গিয়ে গুরতর জখম হয় শিশুটি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।  

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির ড্রয়িং রুমে খেলছিল। তার মা-সহ অন্যান্য পরিবারের সদস্যরাও তখন বাড়িতেই ছিলেন। হঠাৎই শিশুটি ডাইনিং টেবিলের উপরে উঠে খেলছিল। আচমকাই সেখান থেকে নীচে পড়ে যায়। মাথায় আঘাত লেগে অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। 

পরিবারের লোকজন প্রথমে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান শিশুটিকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গিরিশ পার্ক থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার স্মৃতি টেনে এনেছে দু’বছর আগে ঘটে যাওয়া এক দুর্ঘটনার। নিজের জন্মদিনের অনুষ্ঠানে ফুটন্ত সাম্বারের কড়াইয়ে পড়ে মৃত্যু হয়েছিল এক দুই বছরের শিশুর। বাড়ির মধ্যেই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিতরা একে একে আসছিলেন। রান্নাঘরে চলছিল অতিথি আপ্যায়নের প্রস্তুতি। খেলতে খেলতে সেখানে চলে গিয়েছিল শিশুটি। এরপর পা ফসকে ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যায় শিশুটি। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি।


```