Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেলডাঙার মসজিদের পর এবার সল্টলেকে রাম মন্দিরের শিলান্যাস! আয়োজক কারা?

 ধর্মীয় জমায়েতে রাজনীতির রং—আর রাজনীতির ময়দানে ধর্মীয় আবহ!

 বেলডাঙার মসজিদের পর এবার সল্টলেকে রাম মন্দিরের শিলান্যাস! আয়োজক কারা?

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 December 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: মসজিদের পর এবার মন্দির! গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার সল্টলেকের (Saltlake) বুকে তৈরি হতে চলেছে রাম মন্দির (Ram temple)। 

রামনবমীর (Ram Navami) দিনই বিধাননগরে (Bidhannagar) হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর। ইতিমধ্যেই করুণাময়ী, সিটি সেন্টার-সহ সল্টলেকের বিভিন্ন মোড়ে ঝুলেছে নির্মাণের ব্যানার।

আয়োজক সঞ্জয় পড়্যা জানাচ্ছেন, শুধু রাজ্য নয়, দেশের নানা প্রান্তের সনাতনী ধর্মাবলম্বীও হাজির থাকবেন ওই শিলান্যাসে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও তাঁদের। জমির অভাব হবে না বলেই তাঁর দাবি, “অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে। মূর্তি দেবেন কেউ, কেউ জমি দেবেন, কেউ অর্থ।”

স্বভাবতই, মসজিদ-মন্দির নির্মাণের আবহে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এদিকে ব্রিগেডের রূপও বদলে যাচ্ছে দ্রুত। একদা রাজনীতির ধ্রুবতারা, সেই ময়দানেই এখন ধারাবাহিকভাবে জমায়েত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। কয়েকদিন আগেই লক্ষ কণ্ঠে গীতাপাঠে গমগম করেছিল গোটা ব্রিগেড। এবার সেখানে আয়োজিত হতে চলেছে লক্ষ মানুষের হারিনাম সংকীর্তন। আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসা পরিষদ—যার শীর্ষে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

যা দেখে ওয়াকিবহাল মহলের কেউ কেউ বলছেন, ধর্মীয় জমায়েতে রাজনীতির রং—আর রাজনীতির ময়দানে ধর্মীয় আবহ। 


```