Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Recruitment Corruption Case: কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করল হাইকোর্ট! কী শর্ত

কোন শর্তে জামিন পেলেন?

Recruitment Corruption Case: কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করল হাইকোর্ট! কী শর্ত

সুজয়কৃষ্ণ ভদ্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 December 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র (Calcutta High Court granted bail to Sujaykrishna Bhadra)। তাঁর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এদিন একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে।

হাইকোর্টের নির্দেশ, সুজয়কৃষ্ণকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে। তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে হাজিরা দিতে হবে। নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে, যা সর্বদা সচল রাখতে হবে। 

এছাড়াও আদালকের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে, কলকাতার বাইরে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে।

শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে একই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআইও। অভিযোগ, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কালীঘাটের কাকু। তাঁর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছিল বলে আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মেনেই চলবেন।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও। এবার জামিন পেলেন সুজয়কৃষ্ণও।


```