Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রোজভ্যালির টাকা ফেরত: সেবি সরে দাঁড়াতেই ফরেন্সিক অডিটের দায়িত্ব এবার এসএফআইও-র হাতে

আদালতের স্পষ্ট মন্তব্য ছিল, “সেবি না পারলে আদালত হাত গুটিয়ে বসে থাকতে পারে না।”

রোজভ্যালির টাকা ফেরত: সেবি সরে দাঁড়াতেই ফরেন্সিক অডিটের দায়িত্ব এবার এসএফআইও-র হাতে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 December 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি কেলেঙ্কারিতে (Rosevalley) গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ-কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠতেই ফের নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, পুরো বিষয়টি এবার ফরেন্সিক অডিট (SFIO is now tasked with forensic audit) করবে কেন্দ্রীয় সংস্থার সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। আগামী তিন মাসের মধ্যেই জমা দিতে হবে তাদের রিপোর্ট।

এর আগে আদালত এই দায়িত্ব দিয়েছিল দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে। কিন্তু দায়িত্ব পাওয়ার পরেই ‘কর্তব্য পালনে অপারগ’ বলে জানায় সংস্থাটি। গত অক্টোবরে একটি শুনানিতে সেবির প্রতিনিধি হাইকোর্টকে জানায়, “দক্ষ লোকবলের ঘাটতি রয়েছে, তাই এই দায়িত্ব পালন সম্ভব নয়।” 

আদালতের স্পষ্ট মন্তব্য ছিল, “সেবি না পারলে আদালত হাত গুটিয়ে বসে থাকতে পারে না।”

অবশেষে এক মাসের মধ্যেই দায়িত্বের হাতবদল। রোজভ্যালির অস্থাবর-স্থাবর সম্পত্তি এবং এডিসি (অ্যাসেট ডিসপোজাল কমিটি) নিয়ে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য এবার মাঠে নামছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনস্থ এসএফআইও।

আদালতের নির্দেশ অনুযায়ী, তিন মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে ফরেন্সিক অডিট রিপোর্ট। আগামী ১১ ডিসেম্বর পরবর্তী শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেলকে এই দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত অগ্রগতি ও ‘ফিডব্যাক’ জানাতে হবে।


```