Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, রেকর্ডের প্রত্যাশা, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও

“ভোটের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয়, তা কাটাতে আত্মিক চর্চাই প্রয়োজন। সেই উদ্দেশ্যেই গীতাপাঠ।”

 ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, রেকর্ডের প্রত্যাশা, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 December 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: আবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতার ব্রিগেড ময়দান(Brigade)। আগামী ৭ ডিসেম্বর, রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিরাট ধর্মীয় সমাবেশ—‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita in five lakh voices, expecting a record)। আয়োজকদের দাবি, শুধু বাংলা নয়, ভারতের ইতিহাসেও এত বড় সমবেত গীতা পাঠ এই প্রথমবার।

শুক্রবার সাংবাদিক বৈঠকে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কার্তিক মহারাজ। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বহু মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এলে আমাদের বিশেষ আনন্দ হবে।”

রাজ্যে বছর ঘুরলেই বিধানসভা ভোট—ফলে এই ধর্মীয় সমাবেশের সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তবে কার্তিক মহারাজ সাফ জানিয়ে দেন, “ভোটের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয়, তা কাটাতে আত্মিক চর্চাই প্রয়োজন। সেই উদ্দেশ্যেই গীতাপাঠ।”

কার্তিক মহারাজ বলেন, “পশ্চিমবঙ্গ বহু যুগ ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার কেন্দ্র। সেই ঐতিহ্যকে সামনে রেখেই মঠ-মন্দির, আশ্রম, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এই আয়োজন করা হয়েছে।” আয়োজকদের আশা—গীতাপাঠের মাধ্যমে সমাজে সম্প্রীতি, স্থিতি এবং আধ্যাত্মিকতার নতুন বার্তা পৌঁছাবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, সম্মানীয় অতিথি বাবা রামদেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেশ্বরধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী।

স্বামী প্রদীপ্তনন্দ মহারাজ বলেন, “সমাজে বিভাজনের আবহে আত্মিক চর্চাই মানুষকে স্থির রাখে, পথ দেখায়। রাজ্যের হাজার-হাজার গীতা-অনুরাগী ইতিমধ্যেই এই উদ্যোগে যোগ দিয়েছেন।”

সমাবেশকে কেন্দ্র করে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। আয়োজকদের দাবি, বিপুল ভিড় সামলাতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিগেডের কেন্দ্রস্থলে তৈরি হচ্ছে মূল মঞ্চ—যেখান থেকে পাঁচ লক্ষ মানুষের সম্মিলিত কণ্ঠে উঠবে গীতার মন্ত্রপাঠ।

অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায়। আয়োজকদের প্রত্যাশা—আধ্যাত্মিক অনুরণনে ভরে উঠবে ব্রিগেড, গড়বে নতুন রেকর্ড—পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের।


```