Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

টানা তিনদিনের বৃষ্টিতে ভিজবে কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 

 

টানা তিনদিনের বৃষ্টিতে ভিজবে কলকাতা, দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 May 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উপর ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। পূর্ব-পশ্চিম অক্ষরেখাটি মধ্য পাকিস্তান থেকে শুরু হয়ে উত্তর বাংলাদেশের উপর বিস্তৃত। এই অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। উত্তর বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা দিতে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গ জুড়ে আজ সকাল থেকেই গরম ও আর্দ্রতা-জনিত অস্বস্তি। সেই সঙ্গে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে দফায় দফায় ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ সবচেয়ে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। এই জেলাগুলিতে দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।

শুক্রবারে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া। তবে, রাজ্যে আপাতত তাপমাত্রায় বিশেষ কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আগামী বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মালদা ও উত্তর–দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে গোটা উত্তরবঙ্গেই।
 


```