Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

তোলাবাজির অভিযোগ! মহিলার শাসানির ভিডিও ভাইরাল হতেই ক্লোজ সিভিক-এএসআই

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক সহ নানা গাড়ি থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

তোলাবাজির অভিযোগ! মহিলার শাসানির ভিডিও ভাইরাল হতেই ক্লোজ সিভিক-এএসআই

ভাইরাল ভিডিও থেকে সংগৃহীত ছবি

শেষ আপডেট: 20 May 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia Expressway) ট্রাক সহ নানা গাড়ি থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি এক মহিলা সমাজকর্মীর (Woman NGO Worker) তোলা ভিডিও ভাইরাল (Viral Video) হতেই হইচই সৃষ্টি হয়। আর এই ভিডিওর পরই ক্লোজ করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং এএসআই-কে। কড়া পদক্ষেপ নিয়েছে ব্যারাকপুর কমিশনারেট (Barackpore Police)। পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

পিঙ্কু মিত্র নামে এক সমাজকর্মীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে টাকা তোলা নিয়ে তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার এবং কর্তব্যরত এএসআই। এই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করল ব্যারাকপুর কমিশনারেট। জানা গেছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও এএসআই বরানগর থানার। তাঁদেরই ক্লোজ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দোষ প্রমাণিত হলে তাঁদের বরখাস্ত করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

মহিলার ভিডিওতে দেখা যাচ্ছে, টাকা তোলার সময় সিভিক ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকলেও ওই এএসআই গাড়ির মধ্যেই বসেছিলেন। আর ভিডিও করার জন্য সমাজকর্মীর সঙ্গে তাঁদের একপ্রস্ত বচসাও হয়। তবে তিনি দুই পুলিশকর্মীকে কার্যত শাসাতে থাকেন। কিছু পরে দেখা যায়, সিভিক এবং পুলিশ অফিসার দুজনেই হাত জোড় করে ক্ষমা চাইছেন ওই সমাজকর্মীর কাছে।

কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হল কেন? আসলে ওই সময় অফিসের এক কর্মীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন পিঙ্কু। তখনই তিনি দেখেন রাস্তায় লরি দাঁড় করিয়ে টাকা তুলছে পুলিশ। তোলা আদায় থেকে বাঁচতে অনেক লরি গতি বাড়িয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে পিঙ্কুর গাড়ি একটি লরির সঙ্গে ধাক্কা খাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায়। এমনকী ওই সিভিক ভলান্টিয়ারও চাকার পিষ্ট হতে হতে অল্পের জন্য প্রাণে বাঁচেন। তারপরই গাড়ি থেকে নেমে ভিডিও করতে শুরু করেন পিঙ্কু। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 


```