Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিম্নচাপের থাবা কি শেষ? শনিবার আবহাওয়ার গতিপ্রকৃতি কী বলছে, শহরে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এখনও কিছুদিন এই রকম বৃষ্টিপাত চলতে পারে।

নিম্নচাপের থাবা কি শেষ? শনিবার আবহাওয়ার গতিপ্রকৃতি কী বলছে, শহরে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 July 2025 07:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে টানা শুক্রবার মধ্যরাত পর্যন্ত বৃষ্টির দাপট। যার জেরে স্বস্তি মিলেছে গরমের হাত থেকে, তাপমাত্রাও অনেকটাই কমেছে (Weather Update)। 

তবে দুর্যোগ কি সত্যিই কাটল? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই হাঁফ ছাড়ার সময় নয়। কারণ, নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। বরং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরের একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার আকাশ থাকবে সাধারণত মেঘলা। শহরের কিছু অংশে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই উল্লেখযোগ্য। শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ৩০ পর্যন্ত শহরে মোট ৭৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত ৬১.৪ মিলিমিটার।

টানা বৃষ্টিতে শহর জুড়ে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থেকেই যাচ্ছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর।

যদিও বৃষ্টির স্বস্তি থাকলেও ভোগান্তি কম নয়। শহরের একাধিক নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, যানজটের সমস্যাও বাড়তে পারে বলে সতর্ক করেছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এখনও কিছুদিন এই রকম বৃষ্টিপাত চলতে পারে। ফলে ছাতা, রেনকোট এখনই হাতছাড়া করলে চলবে না।


```