Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির মধ্যে থাকবে! জাঁকিয়ে শীত কবে থেকে

উত্তরবঙ্গ আপাতত শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়ার মধ্যেই রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য ঠান্ডা বাড়লেও পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা খানিকটা চড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির মধ্যে থাকবে! জাঁকিয়ে শীত কবে থেকে

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া (Weather) বহাল থাকবে রাজ্যজুড়ে (West Bengal)। বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও নিম্নচাপ (Low Depression) এবং ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রূকুটি রয়েছে। তবে এর প্রভাব বাংলায় পড়বে না বলেই আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Office)। বরং ইঙ্গিত মিলেছে, শীতের দাপট আরও বাড়তে চলেছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল - পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে পারদ ১৩ ডিগ্রি বা তারও নীচে নামারও ইঙ্গিত মিলেছে। তবে সপ্তাহের শেষে আবার কিছুটা উষ্ণতা ফিরতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে উইকেন্ডে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে বলেই পূর্বাভাস।

এদিকে উত্তরবঙ্গ (North Bengal) আপাতত শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়ার মধ্যেই রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য ঠান্ডা বাড়লেও পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা খানিকটা চড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। আভাস দেওয়া হয়েছে, রাজ্যজুড়ে আপাতত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) দুটি নিম্নচাপ নজর কাড়ছে। মালাক্কা প্রণালীর নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান নেবে। সেখানেই সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি কোমোরিন এলাকা ও শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন অঞ্চলে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

তবে আশার কথা, এই দুই নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব বাংলার আবহাওয়ায় পড়ার সম্ভাবনা নেই। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অবশ্য সতর্কবার্তা জারি হয়েছে। পর্যটকদের সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর অঞ্চলে আবহাওয়া বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার কলকাতায় (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৭.১ ডিগ্রি। সকালবেলায় সামান্য কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিন মহানগরের আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ডিসেম্বরের প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এতে রাতের তাপমাত্রা (Weather Update) কিছুটা বাড়তে পারে, ফলে শীত আপাতত পিছিয়েই থাকবে। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের চার-পাঁচ তারিখের আগে শীত জোরালভাবে নামার সম্ভাবনা কম।


```