Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ হাজার বছরে প্রথমবার! ইথিওপিয়ার হেইলি গুব্বির অগ্ন্যুৎপাতের ছবি ধরা পড়ল স্যাটেলাইটে

আইএমডি জানিয়েছে, উপরের স্তরের প্রবল বায়ুপ্রবাহ ইথিওপিয়া থেকে ওই ছাইকে টেনে ভারতীয় আকাশের দিকে নিয়ে আসে। তবে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটার মধ্যে ভারতের আকাশ ছাইমুক্ত হবে বলে জানানো হয়েছে।

১০ হাজার বছরে প্রথমবার! ইথিওপিয়ার হেইলি গুব্বির অগ্ন্যুৎপাতের ছবি ধরা পড়ল স্যাটেলাইটে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: ইথিওপিয়ার (Ethiopia) উত্তর-পূর্ব আফার অঞ্চলে প্রায় ১০ হাজার বছর ধরে নিঃশব্দে থাকা হেইলি গুব্বি (Hayli Gubbi) আগ্নেয়গিরি আচমকা সক্রিয় হয়ে ওঠায় বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দৃষ্টি সেখানে চলে গেছে। রবিবার সকালের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আকাশে ওঠে ঘন ছাইয়ের বিশাল স্তম্ভ - উচ্চতা প্রায় ৪৫ হাজার ফুট। স্যাটেলাইট চিত্রে (Satellite Image) দেখা যায়, সেই ধোঁয়ার রেখা রেড সি (Red Sea) পেরিয়ে ইয়েমেন (Yemen) ও ওমানের (Oman) আকাশ ছুঁয়ে আরব সাগর হয়ে পৌঁছে যায় ভারতের পশ্চিম ও উত্তরাঞ্চলে।

ইউরোপীয় স্পেস এজেন্সির সিনটিনেল-২ চিত্র এবং তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইসরি সেন্টারের পর্যবেক্ষণে প্রকাশ, বিস্ফোরণের পর ছাইয়ের মেঘ কয়েক হাজার কিলোমিটার জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতের (India) দিকে ধেয়ে আসা এই প্লুম প্রথমে গুজরাট ও রাজস্থানের আকাশ ঢাকে। তারপর তা ভেসে আসে দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা ও মহারাষ্ট্রের কিছু অংশে। শেষে হিমালয় পেরিয়ে পৌঁছে যায় নেপাল (Nepal) ও চিনের (China) দিকে।

আইএমডি (IMD) জানিয়েছে, উপরের স্তরের প্রবল বায়ুপ্রবাহ ইথিওপিয়া থেকে ওই ছাইকে টেনে ভারতীয় আকাশের দিকে নিয়ে আসে। তবে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটার মধ্যে ভারতের আকাশ ছাইমুক্ত হবে বলে জানানো হয়েছে।

ছাইয়ের গতিপথে সোমবার দেশের বিভিন্ন বিমানবন্দরে (Airport) ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়। নিরাপত্তার খাতিরে কিছু বিমান বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়। আবহাওয়া দফতর ও বিভিন্ন আন্তর্জাতিক অ্যাডভাইসরি সেন্টার স্যাটেলাইট তথ্য নজরে রেখে ক্রমাগত সতর্কতা জারি করে।

যদিও মাটির উপরে ছাই পড়া ছিল খুবই সীমিত, তবে সালফার ডাইঅক্সাইড ও সূক্ষ্ম কণায় কিছু অঞ্চলে বায়ুগুণমান নিয়ে উদ্বেগ ওঠে। বিজ্ঞানীরা বলছেন, আফার রিফটের ভূতাত্ত্বিক অস্থিরতাই এই বিরল ঘটনার কেন্দ্রবিন্দু। আর স্যাটেলাইট প্রযুক্তি দেখিয়ে দিল - এ ধরনের আগ্নেয়গিরির কর্মকাণ্ড কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক আকাশপথ ও আবহাওয়াকেও প্রভাবিত করতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, ছাইয়ের বেশিরভাগ অংশ খুবই উচ্চতায় থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর বড় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। মাটিতে সামান্য ছাই পড়তে পারে, কিন্তু তা খুবই সীমিত। বরং এর প্রভাবে ভোরে সূর্যের আলো ছাইয়ের কণায় প্রতিফলিত হয়ে আকাশে অদ্ভুত রঙের ঝিলিক দেখা যেতে পারে।


```