Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ঢুকল দিল্লিতে! ভারতের আকাশে ছড়িয়ে পড়ছে ধুলো, স্বাস্থ্যের ঝুঁকি কতটা?

আগ্নেয়গিরির ছাই বিমান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক (Aviation disruption)। তাই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) দ্রুত সব বিমান সংস্থাগুলির জন্য সতর্কতা জারি করেছে।

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ঢুকল দিল্লিতে! ভারতের আকাশে ছড়িয়ে পড়ছে ধুলো, স্বাস্থ্যের ঝুঁকি কতটা?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 07:26

দ্য ওয়াল ব্যুরো: ইথিওপিয়ার বহুদিন ঘুমিয়ে থাকা হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর তার বিশাল ছাইয়ের মেঘ দ্রুত গতিতে ভারতের দিকে ধেয়ে আসে (Ethiopia volcanic ash)। রবিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাতের পর গত ১০ হাজার বছরে প্রথমবার এত শক্তিশালীভাবে ছাই আকাশে ছড়িয়ে পড়ে। প্রায় ২৫ হাজার থেকে ৪৫ হাজার ফুট উঁচুতে ভেসে থাকা এই ছাই সোমবার রাত ১১টা নাগাদ দিল্লির আকাশে পৌঁছে যায়। আবহাওয়াবিদরা পুরো ঘটনাটি গত একদিন ধরে নজরে রেখেছিলেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, ছাইয়ের মেঘ প্রথমে পশ্চিম রাজস্থানের যোধপুর-জয়সলমির অঞ্চলের ওপর দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে। ঘণ্টায় প্রায় ১২০–১৩০ কিলোমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে সরতে থাকা এই মেঘ পরে রাজস্থান, হরিয়ানা, দিল্লি (Delhi air quality) এবং আংশিকভাবে গুজরাতের ওপর ছড়িয়ে পড়ে (volcanic eruption impact)। রাতের মধ্যে পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের পাহাড়ি অংশ এবং হিমাচল প্রদেশে এর প্রভাব দেখা যেতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, ছাইয়ের বেশিরভাগ অংশ খুবই উচ্চতায় থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর বড় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। মাটিতে সামান্য ছাই পড়তে পারে, কিন্তু তা খুবই সীমিত। বরং এর প্রভাবে ভোরে সূর্যের আলো ছাইয়ের কণায় প্রতিফলিত হয়ে আকাশে অদ্ভুত রঙের ঝিলিক দেখা যেতে পারে।

বিমান চলাচলে সতর্কতা জারি

আগ্নেয়গিরির ছাই বিমান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক (Aviation disruption)। তাই আগেভাগেই  ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) দ্রুত সব বিমান সংস্থাগুলির জন্য সতর্কতা জারি করেছে। তাতে বলা হয়েছে, কোনও বিমানই ছাই মাখা মেঘের মধ্যে বা এর কাছাকাছি দিয়ে উড়তে পারবে না। রুট বদলানো, অতিরিক্ত জ্বালানি নেওয়া এবং ছাই-প্রভাবিত এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাইলটদের বলা হয়েছে, ইঞ্জিনে কোনও অস্বাভাবিক শব্দ বা গন্ধ পেলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে।

DGCA জানিয়েছে, ভারতের ওপর ছাইয়ের মেঘ খুবই উঁচুতে থাকায় বিমান ওঠা–নামায় কোনও বড় সমস্যা হবে না। তবে পশ্চিম এশিয়ার আকাশে ছাইয়ের দিক বদলানোয় কিছু আন্তর্জাতিক ফ্লাইটে দেরি বা রুট পরিবর্তনের সম্ভাবনা আছে।

বিমান বাতিল ও সতর্কতা

ইতোমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক বিমানে প্রভাব পড়েছে। কোচি থেকে দুবাই ও জেদ্দার দুটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। অ্যামস্টারডাম-দিল্লি রুটের দুটি KLM বিমানও বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও আকাসা এয়ার জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং যাত্রীদের নিয়মিত আপডেট দেবে। পশ্চিমী আকাশপথে দিয়ে যাওয়া যাত্রীদের বিমানের স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চারদিকে আকাশে অদ্ভুত আলো দেখা গেলেও বিশেষজ্ঞদের মতে আতঙ্কের কিছু নেই। তবে বিমান চলাচল স্বাভাবিক রাখতে আগামী ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালানো হবে।


```