Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

খড়্গপুরে প্রহৃত বামনেতা, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু বেবি কোলে পাল্টা কী অভিযোগ করেছেন অনিল দাসের বিরুদ্ধে?

খড়্গপুরে প্রহৃত বামনেতা, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

প্রহৃত বাম নেতা ও অভিযুক্ত তৃণমূল নেত্রী

শেষ আপডেট: 4 July 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে (Kharagpur) রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতা অনিল দাসকে (Anil Das) প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। এই ঘটনায় তাঁকে শোকজ করেছিল দল এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ আটকও করে। কিন্তু এখনও পর্যন্ত বেবির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না হওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন প্রহৃত বাম নেতা। এবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল উচ্চ আদালত। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা ।

ঘটনার তিনদিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনও পদক্ষেপ করেনি — এই অভিযোগ তুলেই মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিল দাস। তাঁর বক্তব্য, ''পুলিশের ওপরে ভরসা রাখতে পারছি না। তারা চুপ। তাই হাইকোর্টে মামলা করলাম। বিচারব্যবস্থার উপর আস্থা আছে। ন্যায়বিচার নিশ্চয়ই মিলবে।'' অনিলের ছেলে বলেন, ''পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, এটা এখন স্পষ্ট। এদিকে বাবার বিরুদ্ধে পাল্টা ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।''

সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু বেবি কোলে পাল্টা কী অভিযোগ করেছেন অনিল দাসের বিরুদ্ধে?

তাঁর দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।

ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ।


```