Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শর্তসাপেক্ষে বাগনানে মহরম যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শুক্রবার শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শর্ত বেঁধে বলা হয়েছে, মিছিলে কোনও রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না।

শর্তসাপেক্ষে বাগনানে মহরম যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 4 July 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বাগনানে মহরম (Muharram) যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, বাগনান পুলিশ প্রথমে ওই মিছিলের অনুমতি দিতে চায়নি। কারণ দর্শিয়ে বলা হয়েছিল ওই দিনই দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরও দু'টি মিছিল হওয়ার কথা রয়েছে। এর পরই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে (Kolkata High Court) মামলা হয়।

শুক্রবার শর্ত সাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শর্ত বেঁধে বলা হয়েছে, মিছিলে কোনও রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না। দেড়শো জনের বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবেন না। নাজাখ ইমামবাড়া-দক্ষিণপাড়া থেকে এই যাত্রা শুরু হয়ে খাজুটি মোড় পর্যন্ত যাবে এবং ফিরে আসবে। যাত্রা শুরু করতে হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে এবং শেষ করতে হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, ট্রাফিক আইন-সহ অন্যান্য যাবতীয় নিয়ম মেনে চলতে হবে। মিছিলে যাতে কোনও রকম অশান্তি না ঘটে তার জন্য নজর রাখবে পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিতে পারেন হাওড়া রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার।


```