Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SIR: বাড়ছে জন্ম-মৃত্যুর শংসাপত্রের চাহিদা, সহায়তার জন্য সোমবার থেকে ক্যাম্প খুলছে পুরসভা

পুরসভা সূত্রে জানা গেছে, বহু মানুষ এতদিন জন্ম বা মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করেননি। কেউ কেউ শুধু হাসপাতালের নথি ব্যবহার করে বিভিন্ন কাজ চালিয়ে এসেছেন।

SIR: বাড়ছে জন্ম-মৃত্যুর শংসাপত্রের চাহিদা, সহায়তার জন্য সোমবার থেকে ক্যাম্প খুলছে পুরসভা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 November 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর শংসাপত্রের (Birth and Death Certificate) চাহিদা হঠাৎ বেড়ে গেছে। পরিস্থিতি সামলাতে সোমবার থেকেই বিশেষ ক্যাম্প (Special Camp) চালু করতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। নাগরিকদের নথিপত্র সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতে এই ক্যাম্পে উপস্থিত থাকবে অতিরিক্ত কর্মীও, এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পুরসভা সূত্রে জানা গেছে, বহু মানুষ এতদিন জন্ম বা মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করেননি। কেউ কেউ শুধু হাসপাতালের (Hospital) নথি ব্যবহার করে বিভিন্ন কাজ চালিয়ে এসেছেন। আবার অনেক পরিবারেরই মৃত আত্মীয়ের সরকারি শংসাপত্র তোলাই হয়নি। তাই এসআইআর আবহে বাড়ছে এই নথি সংগ্রহ করার তাগিদ।

এসআইআরের হিয়ারিংয়ের নোটিস (SIR Hearing Notice) পাঠানো শুরু হলে এসব নথিই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে লাগতে পারে। সেই আশঙ্কাতেই বাড়ছে ভিড়, আর নাগরিকদের সুবিধার্থেই বিশেষ ক্যাম্পের আয়োজন করছে কলকাতা পুরসভা (KMC)। বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন - এসআইআর-এর কাজে জন্মের নথি অপরিহার্য নথি। তাই মানুষের যাতে কোনও অসুবিধে না হয়, সে জন্যই পর্যাপ্ত কর্মী নিয়ে ক্যাম্প চালু করা হচ্ছে। হিয়ারিং হলে প্রয়োজনীয় শংসাপত্র যাতে সহজে পাওয়া যায়, সে জন্যই এ ব্যবস্থা।

পুরসভা জানাচ্ছে, ক্যাম্পে এসে আবেদনকারীরা শংসাপত্রের জন্য প্রয়োজনীয় নথি, প্রক্রিয়া এবং সংগ্রহের নিয়ম - সব কিছু নিয়েই বিস্তারিত দিকনির্দেশ পাবেন। চাহিদা আরও বাড়তে পারে ধরে নিয়েই অতিরিক্ত কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বিজেপি শুরু থেকে অভিযোগ করে আসছে যে, এসআইআর আতঙ্কে তৃণমূল সরকার ভুয়ো নথি দেওয়া শুরু করেছে। আর এই কাজে তাদের সাহায্য করছে আইপ্যাক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন। এই আবহেই কলকাতা পুরসভা নথির জন্য ক্যাম্পের ঘোষণা করল।

অন্যদিকে আবার এও খবর, পশ্চিমবঙ্গের সব পুরসভার কর্মীর হাজিরা এ বার থেকে অনলাইনে নথিভুক্ত করা বাধ্যতামূলক করতে চলেছে কর্তৃপক্ষ। পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। ইতিমধ্যে রাজ্যের সব পুরসভার কর্মী ও আধিকারিকের তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং অনেক জায়গায় আপলোডের কাজও এগোচ্ছে।

কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা-সহ কয়েকটি পুরসভায় অনলাইনে হাজিরা নেওয়ার ব্যবস্থা আছে। তবে এই প্রথম রাজ্যের সব পুরসভা মিলিয়ে এই ব্যবস্থা শুরু হতে চলেছে। 


```