Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: 'ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা', কমিশনে শুভেন্দু

এসআইআরের বিরোধিতায় এদিনেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে সেই মিছিল। এই কর্মসূচিকে কটাক্ষ করে সরাসরি শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু। 

SIR: 'ভুয়ো বার্থ সার্টিফিকেট বানাচ্ছে আইপ্যাক, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা', কমিশনে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 November 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) পুরোদমে শুরু হয়ে গেছে এসআইআর (SIR)। মঙ্গলবার সকাল থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন বিএলও-রা (BLO)। ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ (Form Fill up) করানো ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ করবেন তাঁরা। এই আবহেই সিইও দফতরে (CEO Office) গিয়ে বড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ভুয়ো নথি (Fake Documents) বানিয়ে মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে।

এসআইআরের বিরোধিতায় এদিনেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নেতৃত্বে হচ্ছে সেই মিছিল। এই কর্মসূচিকে কটাক্ষ করে সরাসরি শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু। তাঁর মত, ''যারা ভারতীয় (Indian) তারা এই মিছিল করতে পারে না। এটা জেহাদিদের মিছিল।'' বিরোধী দলনেতার কথায়, এই মিছিল করে আদতে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেছে অথচ তাঁকেই অমান্য করছে তৃণমূল।

শুভেন্দুর স্পষ্ট কথা, ''যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা সিইসি জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল করছে। এরাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল। তাই এই মিছিল ভারতীয়দের নয়। এটা জামাতিদের মিছিল।'' বিজেপি বিধায়কের এও অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দলে দলে এই মিছিলে যোগ দিয়েছে।

পরে সিইও দফতরে (CEO Office) নথি সংক্রান্ত অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূলের এই মিছিল নিয়েও অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে দাবি করেন, ''আইপ্যাক (I-PAC) চিটিংবাজি করছে। ভুয়ো বার্থ সার্টিফিকেট (Birth Certificate) বানিয়ে দিচ্ছে যাতে মৃত ভোটারকে জীবিত দেখানো যায়।'' এমনই একটি 'ভুয়ো' জন্ম শংসাপত্র নিয়ে তিনি তথা বিজেপি কমিশনের দ্বারস্থ হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূলের মিছিল আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয়ে রানি রাসমণি রোড ধরে গিয়ে কে সি দাস মোড় হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল ২ নভেম্বর শহিদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ করার। কিন্তু ওই দিন জায়গা না পাওয়ায় সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে SIR শুরু হওয়ার দিনটিকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 


```