Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'পুলিশ ঘটনাটি হালকা করে দেখেছে', বহিষ্কৃত তৃণমূল নেত্রী আগাম জামিন পেতেই ক্ষোভ বাম নেতার

এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি।

'পুলিশ ঘটনাটি হালকা করে দেখেছে', বহিষ্কৃত তৃণমূল নেত্রী আগাম জামিন পেতেই ক্ষোভ বাম নেতার

অনিল দাস এবং বেবি কোলে

শেষ আপডেট: 11 July 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরের প্রবীণ বাম নেতা (Left leader) অনিল দাস (Anil Das) ওরফে ‘ভীম’-কে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের আগাম জামিন পেলেন (Interim Bail) বহিষ্কৃত তৃণমূল নেত্রী বেবি কোলে (Baby Kole)। এর পরই পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছে প্রহৃত বাম নেতা। তাঁর দাবি, ঘটনাটি হালকাভাবে দেখিয়েছে পুলিশ। তার কারণেই জামিন মঞ্জুর হয়েছে।

এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। তবে অনিলের বিরুদ্ধেই পাল্টা জালিয়াতি এবং হেনস্থার অভিযোগ করেন বেবি। আদালত অবশ্য দুই পক্ষের কথা শুনে আগাম জামিন দিয়েছে বেবি কোলেকে।

মারধরের ঘটনায় দল থেকে বহিষ্কৃত হওয়ার পর গ্রেফতারির আশঙ্কা করেছিলেন বেবি কোলে। সেই কারণেই পশ্চিম মেদিনীপুর জেলা দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর আদালত তাঁর সপক্ষে রায় দেওয়ার পর বাম নেতার বিরুদ্ধেই আরও ক্ষোভ উগরে দেন তিনি। দাবি, প্রথমে তাঁকে নির্যাতন করেছিলেন অনিল দাস! আত্মরক্ষা পাল্টা তিনি তাই মারধর করেন। দলের পাঠানো শো-কজ নোটিসের জবাবেও এমনটা জানিয়েছিলেন তিনি।

বাম নেতার আইনজীবীর পাল্টা দাবি, প্রথম থেকেই ঘটনাটি নিয়ে পদক্ষেপ নিতে চায়নি পুলিশ। দায়সারা কাজ করছিল তারা। পরে বিষয়টি আদালতে ওঠায় সেখানেও ঘটনাটি হালকা করে দেখানো হয়। ফলত আগাম জামিন মঞ্জুর হয়েছে। যদিও আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সপ্তাহে অন্তত একদিন খড়গপুর টাউন থানার মহিলা থানায় হাজিরা দিতে হবে বেবি কোলেকে এবং অনিল দাসকে ভবিষ্যতে বিরক্ত করা চলবে না।


```