Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কাশীপুর থেকে সরাসরি সাঁতরাগাছি, মানুষের চাহিদা মেনে নতুন বাসরুট, পরিষেবা বৃহস্পতিবার থেকেই

কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত নতুন এস-৬৯ বাসরুট চালু হচ্ছে বৃহস্পতিবার থেকে। দীর্ঘদিনের পরিবহণ সমস্যার সমাধানে স্বস্তি স্থানীয় বাসিন্দাদের।

 

কাশীপুর থেকে সরাসরি সাঁতরাগাছি, মানুষের চাহিদা মেনে নতুন বাসরুট, পরিষেবা বৃহস্পতিবার থেকেই

ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: কাশীপুর–ঘোষবাগান এলাকার দীর্ঘদিনের পরিবহণ সমস্যার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে নতুন সরকারি বাসরুট এস–৬৯ (S-69 Bus Route)। ঘোষবাগান থেকে সাঁতরাগাছি স্টেশন (Santragachi Station) পর্যন্ত চলবে। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh) এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের (Suman Singh) উদ্যোগে বহু দিনের দাবি পূরণ হতে চলেছে বলে জানাচ্ছে প্রশাসন।

জানা গিয়েছে,  বরমবাবা মন্দির (Barmababa Temple) থেকে যাত্রা শুরু করবে বাসটি। রিজেন্ট সিনেমা (Regent Cinema), বিবিবাজার (Bibi Bazar), চিড়িয়া মোড় (Chiria More) হয়ে টালা ব্রিজ (Tala Bridge) পার করে শ্যামবাজার (Shyambazar), খান্না মোড় (Khanna More), মানিকতলা (Maniktala), রাজাবাজার (Rajabazar) এবং জগৎ সিনেমা (Jagat Cinema) হয়ে পৌঁছবে এন আর এস হাসপাতাল (NRS Hospital)। সেখান থেকে জোড়া গির্জা (Jora Girja), মল্লিক বাজার (Mallik Bazar), মিন্টো পার্ক (Minto Park), এক্সাইড মোড় (Exide More), রবীন্দ্র সদন (Rabindra Sadan), পিটিএস (PTS), টোল প্লাজা (Toll Plaza), পদ্মপুকুর (Padmapukur), বাংলা পাড়া (Bangla Para), বেতড় (Betr), জানা গেট (Jana Gate) পেরিয়ে সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge) ধরে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছবে বাসটি। আপাতত চারটি বাস দিয়েই শুরু হচ্ছে এই পরিষেবা।

এই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই যাতায়াত সমস্যায় ভুগছিলেন। আগে ঘোষবাগান এলাকা থেকে পুরনো টালা ব্রিজে ওঠার জন্য একটি সিঁড়ি ছিল। ব্রিজের উপর দু’দিকেই বাসস্ট্যান্ড থাকায় পাইকপাড়া (Paikpara), বি টি রোড (BT Road), শ্যামবাজার, হাওড়া (Howrah) বা শিয়ালদহ (Sealdah)-এর দিকে সহজেই বাস ধরা যেত। কিন্তু নতুন টালা ব্রিজ তৈরি হওয়ার পর সেই ব্যবস্থা আর নেই। ফলে বাস ধরতে অনেককেই এখন বেশ খানিকটা হেঁটে পাইকপাড়া যেতে হয়। আবার অনেককে প্রায় এক কিলোমিটার দূরে বাগবাজার (Bagbazar) পর্যন্ত যেতে হচ্ছে।

এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছিল। বাসিন্দা চৈতন্য সামন্ত জানান, নতুন বাস পরিষেবা চালু হলে তাঁদের অনেক সুবিধা হবে। অফিস টাইমে বা স্কুল–কলেজে যাতায়াত অনেক সহজ হবে। এখন বাস ধরতে গেলে রিকশা ভাড়াতেই বেশ টাকা খরচ হয়ে যায়।

বিধায়ক অতীন ঘোষ জানান, নতুন টালা ব্রিজ তৈরির সময় পরিকল্পনায় বাসস্ট্যান্ড রাখা হয়নি। পরে স্থানীয় মানুষের প্রবল বিক্ষোভও হয়েছিল। পুলিশ (Police) ও পরিবহণ দফতর (Transport Department) যৌথভাবে সমীক্ষা চালিয়ে জানায়, চার লেনের নতুন ব্রিজে বাসস্টপ করলে যানজট (Traffic Congestion) ও দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। তাই বিকল্প হিসেবে এই নতুন বাসরুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সহযোগিতায় প্রায় দেড় বছর ধরে প্রক্রিয়া চলার পর অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা।

কাউন্সিলর সুমন সিং জানান, তাঁর ওয়ার্ডে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের বাস। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে (Chief Minister) চিঠি দেওয়া হয়েছিল। নতুন বাসরুট চালু হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।


```