শুধু একবার নয়, স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে তিনটি মোটরবাইকে করে নয় জন দুষ্কৃতী ফের অটো স্ট্যান্ড মোড়সহ এলাকায় এসে গুলি ছুঁড়তে থাকে। কেউ টার্গেট করা হয়নি, তবে শূন্যে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

সিসিটিভি ফুটেজ।
শেষ আপডেট: 12 September 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: কসবা বিধানসভা কেন্দ্রের গুলশান কলোনিতে (Kasba, Gulshan Colony) রাতভর দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার তদন্তে নেমে তিন সন্দেহভাজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এন্টালি ও নারকেলডাঙ্গা থানার যৌথ টিম অভিযানে নেমে অস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। এরা হল-সাজিদ, মধু ও ছোট্ট রাজা। অতীতেও এলাকায় গোলমালের অভিযোগ রয়েছে এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। অন্যদিকে বৃহস্পতিবারের রাতের ঘটনায় এলাকায় এখনও আতঙ্কের পরিবেশে। মানুষের ভয়ভীতি দূর করতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটোস্ট্যান্ডে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালায়। একের পর এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কে দোকানপাট, বাজার মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রত্যেক ভোটের মরসুমে এভাবেই দুষ্কৃতীদের দাপট বাড়ে। এবারের ঘটনাও তারই পুনরাবৃত্তি।
Acting on credible inputs, the Detective Department has arrested two suspects from the Entally PS area on 12.09.25. Both are suspected to be linked to the previous day’s incident in Gulshan Colony. One country-made firearm and two live cartridges were recovered from their… pic.twitter.com/lCeHzcv9sC
— Kolkata Police (@KolkataPolice) September 12, 2025
শুধু একবার নয়, স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে তিনটি মোটরবাইকে করে নয় জন দুষ্কৃতী ফের অটো স্ট্যান্ড মোড়সহ এলাকায় এসে গুলি ছুঁড়তে থাকে। কেউ টার্গেট করা হয়নি, তবে শূন্যে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
স্থানীয়রা মুখ খুলতে নারাজ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, দুষ্কৃতী দলের মূল উদ্দেশ্য ছিল এলাকা দখল করা এবং আতঙ্ক সৃষ্টি। ধৃতদের জেরা করে এ ব্যাপারে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।