Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

কল্যাণী জেএনএম-এর হস্টেল থেকে পচাগলা দেহ উদ্ধার, রহস্য ফাইনাল ইয়ারের ছাত্রের মৃত্যুতে

পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই মৃত্যু - মানসিক চাপ, ব্যক্তিগত টানাপড়েন না অন্য কোনও কারণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে ঘিরে আপাতত প্রশ্নের শেষ নেই।

কল্যাণী জেএনএম-এর হস্টেল থেকে পচাগলা দেহ উদ্ধার, রহস্য ফাইনাল ইয়ারের ছাত্রের মৃত্যুতে

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 February 2026 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে ছাত্রমৃত্যুতে (Student Death In West Bengal) রহস্য। কল্যাণীর জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার (Kalyani JNM Student Death) হয়েছে এক মেডিক্যাল পড়ুয়ার পচাগলা দেহ। মৃতের নাম পুলক হালদার। তিনি এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়ায়।

জানা গিয়েছে, বয়েজ হস্টেলের (Kalyani JNM Hostel Room) একটি ঘরেই একা থাকতেন পুলক। গত তিন দিন ধরে তাঁর ঘর বন্ধ ছিল বলে সহপাঠীদের দাবি। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করলে সন্দেহ হয় অন্য আবাসিকদের। খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ ও কল্যাণী থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার উপর পুলকের দেহ উদ্ধার করে। ততক্ষণে দেহে পচন ধরে গিয়েছে।

হাসপাতালের সুপার ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক ভাবে কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সহপাঠীদের দাবি, গত ২০ তারিখ ক্যান্টিনে খেতে গিয়েছিলেন পুলক। তার পর থেকে তাঁকে আর বাইরে দেখা যায়নি। এমনকি ক্যান্টিনেও আর যাননি বলে জানা গিয়েছে। সামনের মাসের ৫ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগেই এই মর্মান্তিক পরিণতি।

পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই মৃত্যু - মানসিক চাপ, ব্যক্তিগত টানাপড়েন না অন্য কোনও কারণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে ঘিরে আপাতত প্রশ্নের শেষ নেই।

সম্প্রতি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকেও এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। বিহারের পাটনার বাসিন্দা এই যুবক পড়াশোনার জন্য দুর্গাপুরে মেডিক্যাল কলেজের হস্টেলে থাকতেন।

যুবকের বন্ধুদের তরফে জানানো হয়েছে, গত কয়েকটি সেমিস্টারে পাস করতে পারেননি লাবণ্য, সেই কারণে বেশ মনমরা হয়েছিলেন। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে, ওই যুবক আত্মঘাতী হয়েছেন নাকি মৃত্যুর পিছনে অন্য কারণ আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারও স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কল্যাণীতে ফের এক মেডিক্যাল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।


```