Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি

হাওড়ায় প্রোমোটার খুনে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে গ্রেফতার ৩, এখনও গা ঢাকা দিয়ে মূল অভিযুক্তরা

পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, কিন্তু মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন এখনও পলাতক। সিসিটিভি ফুটেজে নৃশংস ঘটনা ধরা পড়েছে, যা স্থানীয় মানুষদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

হাওড়ায় প্রোমোটার খুনে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে গ্রেফতার ৩, এখনও গা ঢাকা দিয়ে মূল অভিযুক্তরা

হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেফতার ৩

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 11:19

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার পিলখানায় ২৭ বছরের প্রোমোটার সফিক খানের খুনের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে (Howrah Promoter Murder Case)। প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় যুবকের দেহ। এই ঘটনার পর গোলাবাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, কিন্তু মূল দুই অভিযুক্ত হারুন খান (Haroon Khan) ও রোহিত হোসেন (Rohit Hossain) এখনও পলাতক। সিসিটিভি ফুটেজে নৃশংস ঘটনা ধরা পড়েছে, যা স্থানীয় মানুষদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে ধৃত তিনজনকে গ্রেফতার করেছেন (Howrah Murder Case arrested)। ধৃতরা হলেন ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল, যিনি কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা, ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল বা মুন্না এবং দিলদার হোসেন, যারা বউবাজার এলাকার বাসিন্দা। ধৃত তিনজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের সঙ্গে এলাকার দুই দুষ্কৃতীর পুরনো বিবাদ ছিল। আর্থিক লেনদেন ও চাঁদার জুলুমের অভিযোগও সামনে এসেছে। মৃতের পরিবারের দাবি, “ওকে অনেকদিন ধরেই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়াতেই এই পরিণতি।” এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সফিকের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের (Howrah city Police) একটি বড় দল। এই ঘটনায় হারুন খান ও রোহিত নামে দুই যুবকের নাম সামনে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সফিককে খুনের পরে হারুন খান ও রোহিত হোসেন জোড়াসাঁকোতে মহম্মদ বিলালের কাছে আশ্রয় নিয়েছিল। ধৃতদের নিয়মিত যাতায়াত ছিল এই দুই পলাতক অভিযুক্তদের সঙ্গে। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, যাতে মূল দুই অভিযুক্তদের খোঁজ পাওয়া যায় (Howrah Promoter Murder Case)।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে মূল দুই অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেনের কার্যকলাপ, পুলিশ এখনও তাঁদের গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যেই হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে বসা হারুন খানের ভিডিও এবং বিধায়কের সঙ্গে হাঁটছে এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোটের আগে প্রোমোটার খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া মিলেছে।

খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ (Howrah Promoter Murder Protest) দেখায়। ঘটনাস্থলে খবর করতে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিক। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়, নাকের হাড় ভেঙে গেছে। এই সময় পুলিশকে কোথাও দেখা যায়নি বলে অভিযোগ। যদিও ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার নেতৃত্বে রাফ দল এলাকায় টহল দিচ্ছিল।


```