আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই ছিল সেই তল্লাশি অভিযান। চাকদহের টোটন-ও এই অভিযোগের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

রাজ্যে আয়কর হানা
শেষ আপডেট: 26 February 2026 10:40
দ্য ওয়াল ব্যুরো: চাকদহের এক ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে আচমকাই আয়কর দফতরের হানার (Income Tax raid Chakdaha)। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নদিয়ার চাকদহ শহরের দুর্গানগর এলাকায় টোটনের (Chakdah businessman IT raid) বাড়িতে পৌঁছন চারজন আয়কর আধিকারিক, সঙ্গে ছিলেন চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আধিকারিকরা তাঁর বাড়ি এবং বিভিন্ন কারখানায় তল্লাশি চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টোটন দত্ত (Toton Dutta raid) দীর্ঘদিন ধরে প্লাইউড ব্যবসার (plywood business) সঙ্গে যুক্ত। তাঁর কয়েকটি দোকান এবং কারখানা চাকদহে রয়েছে। বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙতেই এলাকার মানুষরা অবাক হন, যখন তারা দেখতে পান সেনা জওয়ানরা বাড়িটি ঘিরে রেখেছে এবং আয়কর আধিকারিকরা তল্লাশি করছেন। টোটনকে সঙ্গে নিয়ে আধিকারিকরা শুধু বাড়িতেই নয়, তাঁর ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানেও তল্লাশি চালান।
তল্লাশির কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের সন্দেহ, হয়তো কোনও আর্থিক কেলেঙ্কারি (Money Laundering) বা জালিয়াতির ঘটনায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও সরাসরি কোনও অভিযোগ বা প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি, তবুও এ ঘটনার কারণে এলাকার মানুষদের মধ্যে কৌতূহল এবং চাঞ্চল্য দেখা দিয়েছে।
ঘটনাস্থল ঘিরে সাধারণ মানুষ এবং প্রতিবেশীরা কৌতূহল প্রকাশ করেছেন। অনেকে বলছেন, টোটন দত্ত এলাকায় পরিচিত একজন ব্যবসায়ী এবং তাঁর নামে এর আগে কোনও অভিযোগ শোনা যায়নি। এ ধরনের হানা এলাকায় অপ্রত্যাশিত বলে মনে করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তল্লাশির মূল কারণ কী এবং টোটন কি সত্যিই কোনও আর্থিক অনিয়মে জড়িত কিনা।
চলতি মাসের শুরুতেই কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই অভিযান করেছিল আয়কর দফতর (Income Tax)। সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক। তাঁর ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে আয়কর আধিকারিকরা তল্লাশি করা হয়।
আয়কর ফাঁকি এবং হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগের ভিত্তিতেই ছিল সেই তল্লাশি অভিযান। চাকদহের টোটন-ও এই অভিযোগের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।