Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি অতীত, ভোটে জিততে ভরসা সেই জ্যোতিপ্রিয়

শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর - এই তিন সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সনের নির্দেশ ও প্রেরণায় এই নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে।

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি অতীত, ভোটে জিততে ভরসা সেই জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় মল্লিক

প্রিয়া ধর

শেষ আপডেট: 14 February 2026 22:17

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন ()। ইতিমধ্যেই রাজ্য জুড়ে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক-বিরোধী-সব রাজনৈতিক দলই সংগঠন গোছাতে এবং ভোটের রণকৌশল চূড়ান্ত করতে মাঠে নেমে পড়েছে। এমন আবহেই জেলা স্তরে নির্বাচন কোর কমিটি (District Election Core Committee) ঘোষণা করে সংগঠনকে আরও চাঙা করার বার্তা দিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

এই প্রেক্ষাপটে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) জেলা নির্বাচনী কোর কমিটিতে রাখা হয়েছে। মূলত তাকেই মুখ্য দায়িত্ব দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) -এর পাশাপাশি দুর্নীতির (Ration Corruption) মামলায় নাম জড়িয়ে দলের ভাবমূর্তিতে আঘাত দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । সেই প্রেক্ষিতে বারাসতের নির্বাচনী কাজে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতেই পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বারাসত, জঙ্গিপুর ও বহরমপুর - এই তিন সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সনের নির্দেশ ও প্রেরণায় এই নির্বাচন কোর কমিটি গঠন করা হয়েছে।

বারাসত সাংগঠনিক জেলা

দলীয় প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত সাংগঠনিক জেলার নির্বাচন কোর কমিটির কনভেনর করা হয়েছে রথীন ঘোষকে। কো-কনভেনর হিসেবে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন - কাকলি ঘোষ দস্তিদার, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস চট্টোপাধ্যায়, রহিমা মণ্ডল, সব্যসাচী দত্ত, সুনীল মুখার্জি, মিনু দাস চক্রবর্তী, অনিসুর রহমান (বিদেশ), তাপস দাশগুপ্ত, লিংকন মল্লিক, মহম্মদ আফতাবউদ্দিন, অসিত হালদার ও সোহম পাল।

জঙ্গিপুর সাংগঠনিক জেলা

জঙ্গিপুর সাংগঠনিক জেলার কোর কমিটিতে (নামগুলি বর্ণানুক্রমিক) রয়েছেন - আমিরুল ইসলাম, আশিস মার্জিত, বায়রন বিশ্বাস, ইমানি বিশ্বাস, জাকির হোসেন, জনাব আখরুজ্জামান, কানাই চন্দ্র মণ্ডল, খলিলুর রহমান (এমপি), মনিরুল ইসলাম ও মহম্মদ আলি।

বহরমপুর সাংগঠনিক জেলা

বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটিতেও (নামগুলি বর্ণানুক্রমিক) একাধিক সাংসদ ও নেতৃত্বকে রাখা হয়েছে। সদস্যরা হলেন -  আব্দুল সৌমিক হুসেন, আব্দুর রাজ্জাক, আবু তাহের খান (এমপি), অপূর্ব সরকার (ডেভিড), গোলাম মুর্শেদ (জর্জ), হাসানুজ্জামান শেখ, মহালাম শেখ, মুস্তাফিজুর রহমান (সুমন), নারু গোপাল মুখার্জি, নজরুল ইসলাম (তারজান), নিয়ামত শেখ, রবিুল আলম চৌধুরী, রেয়াত হোসেন সরকার, শাহিনা মুমতাজ খান, শাওনি সিংহ রায় ও ইউসুফ পাঠান (এমপি)।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে জেলা স্তরে এই কোর কমিটি গঠন কার্যত নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা। তবে বারাসতে জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া ঘিরে বিতর্ক যে থামবে না, তা স্পষ্ট।


```