Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ব্যারাকপুরে দাদা-বৌদির বিরিয়ানির দোকানে খেতে গিয়ে ভিডিও করেন জ্যোতি, তাই চিন্তায় মালিক

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ব্যারাকপুরে এসে দাদা-বৌদির বিরিয়ানি খেয়ে ভিডিও করছিলেন। এছাড়াও ব্যারাকপুরে বিভিন্ন জায়গার ভিডিও করেন।

ব্যারাকপুরে দাদা-বৌদির বিরিয়ানির দোকানে খেতে গিয়ে ভিডিও করেন জ্যোতি, তাই চিন্তায় মালিক

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 20 May 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জ্যোতি মালহোত্রা তাঁর দোকানে এসে বিরিয়ানি খেয়েছিলেন। এটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির মালিক সঞ্জীব সাহার। তাঁর দোকানে বিরিয়ানি খাওয়া সংক্রান্ত ব্লগ নিয়ে যথেষ্ট চিন্তিত সঞ্জীববাবু বলেন, "আগে দেশ তারপর ব্যবসা, তাই তদন্তকারীরা ডাকলে তিনি সবরকম সহযোগিতা করবেন।"

মঙ্গলবার তিনি বলেন, "ভিডিও দেখে আমি যতটা বুঝতে পারছি, ও আমাদের দোকানে খেতে এসেছিল বেলা এগারোটা নাগাদ। তখন আমার দোকানে ভিড় কম থাকে। ১২ টা সাড়ে ১২ টা পর্যন্ত এখানেই ছিল। তারপর শ্যাওড়াফুলিতে ওকে যখন দেখা যায় তখন রাস্তার আলো জ্বলছে। এখান থেকে শ্যাওড়াফুলির দূরত্ব মেরেকেটে আধঘণ্টা। তাহলে এই ছ-সাত ঘণ্টা ও কোথায় ছিল! ব্যারাকপুরে সেনা ছাউনি রয়েছে। সেখানে ঢুকে ও ছবি তোলেনিতো! ভিডিওটা দেখার পর এই ভাবনাই মাথায় আসছে।" 

 

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ব্যারাকপুরে এসে দাদা-বৌদির বিরিয়ানি খেয়ে ভিডিও করছিলেন। এছাড়াও ব্যারাকপুরে বিভিন্ন জায়গার ভিডিও করেন। এটা জানাজানি হতেই শোরগোল পড়ে। ব্যারাকপুরের ভিডিও পাকিস্তানের পাচার করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দেয়। এই প্রসঙ্গে অর্জুন সিং দাবি করলেন, "দাদা বৌদির বিরিয়ানি খাওয়াটা শুধু একটা বাহানা। আসল উদ্দেশ্য ছিল ব্যারাকপুর ক্যান্টনমেন্টের তথ্য সংগ্রহ করা।"


```