Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের 'জঙ্গি হাব'-এর সঙ্গেও যোগসূত্র ছিল জ্যোতির!

জ্যোতি একা নন, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১০ জন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের 'জঙ্গি হাব'-এর সঙ্গেও যোগসূত্র ছিল জ্যোতির!

জ্যোতি মলহোত্রা

শেষ আপডেট: 20 May 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তি (Pakistan Spy) করতে গিয়ে ধরা পড়েছেন হরিয়ানার বাসিন্দা জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। গোয়েন্দা সূত্রে খবর, জেরায় তাঁর মধ্যে কোনও অনুতাপই লক্ষ্য করা যায়নি। বরং বাকস্বাধীনতার উল্লেখ করতে শোনা গেছে তাঁকে। তবে জ্যোতিকে নিয়ে একের পর এক যে তথ্য সামনে উঠে আসছে তাতে গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি জানা গেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তেও (Pak-Afghan Border) যোগসূত্র স্থাপন করেছিলেন জ্যোতি। সেখান থেকে কিছু জিনিসের ট্রেনিংও নিয়েছিলেন ভারতীয় এই ইউটিউবার।

জ্যোতি একা নন, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১০ জন। প্রত্যেককেই আইএসআই (ISI) এই কাজের জন্য বেছে নিয়েছিল বলে দাবি গোয়েন্দাদের। ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে তাতে এও জানা গেছে, লস্করের ঘাঁটিতে গুপ্তচর প্রশিক্ষণ হয়েছিল তাঁদের। আর সম্প্রতি যে খবর সামনে আসছে তা আরও চিন্তার। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যে জঙ্গি কার্যকলাপ চলে, তার সঙ্গেও যুক্ত ছিলেন জ্যোতি। সেখানে কয়েকদিন ট্রেনিং নিয়েছিলেন।

যে এলাকায় জ্যোতি গেছিলেন সেখানে জঙ্গিদের রমরমা বলা যেতে পারে। ওই অঞ্চলে সাধারণ মানুষের পদচিহ্ন পর্যন্ত পড়ে না। সেই প্রেক্ষিতে জ্যোতি মলহোত্রা ওখানে কী করে গেলেন, কার যোগসূত্রে গেলেন, সেটাই মূলত ভাবাচ্ছে গোয়েন্দাদের। পাকিস্তান থেকে ঘুরে আসার পরই তিনি জম্মু-কাশ্মীরে গেছিলেন। ঘুরে এসেছিলেন পহেলগামও। আর তার কয়েক সপ্তাহ পরই সেখানে জঙ্গি হামলা হয়। গোয়েন্দাদের সন্দেহ, এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারেন জ্যোতি। তিনিই হয়তো সন্ত্রাসবাদীদের প্রয়োজনীয় একাধিক তথ্য দিয়েছিলেন।

৩৩ বছর বয়সি জ্যোতিকে গত শুক্রবার হরিয়ানার নিউ অগ্রসেন এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে পেশের পর পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একাধিক প্রমাণ পাওয়া গেছে যে তিনি পাকিস্তানে গিয়ে আইএসআই-এর আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন। সম্প্রতি এমনও এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে তাঁকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের সঙ্গেও দেখা গেছিল।

গোয়েন্দা সূত্রে খবর, নয়া যুদ্ধকৌশলের ছক মতো জ্যোতিকে পাকিস্তানপন্থী বক্তব্য তুলে ধরার চাপ দিয়েছিল পাকিস্তানের এজেন্টরা। তদন্তে নেমে জানা গেছে, জ্যোতিকে পাকপন্থী প্রচার ছাড়াও সেখানকার চর সংস্থা আরও গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল। কী সেই কাজ, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। 


```