Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Vikram Misri: পাকিস্তান কোনও পরমাণু হুঁশিয়ারি দেয়নি: সংসদীয় কমিটিকে জানালেন বিদেশসচিব

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হয়েছে বলে দাবি করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। তিনি এদিন স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) কোনও ভূমিকা নেই।

Vikram Misri: পাকিস্তান কোনও পরমাণু হুঁশিয়ারি দেয়নি: সংসদীয় কমিটিকে জানালেন বিদেশসচিব

ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি

শেষ আপডেট: 19 May 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হয়েছে বলে দাবি করলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। তিনি এদিন স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) কোনও ভূমিকা নেই।

সোমবার সংসদের বিদেশ মন্ত্রক সংক্রান্ত কমিটির বৈঠকে এই কথা বলেন বিদেশি সচিব। সূত্রের খবর, কমিটির একাধিক সদস্য তথা সাংসদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প অন্তত সাতবার দাবি করেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে তাঁর প্রশাসন মধ্যস্থতা করেছে। এক বিরোধী সাংসদ প্রশ্ন তুলে বলেন,“ভারত কেন এসব মন্তব্যের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানাল না? কাশ্মীর প্রসঙ্গ তুলে ট্রাম্প একতরফাভাবে পুরো আলোচনার সুর ঠিক করে ফেললেন। এটা কি ঠিক হল?”

এই প্রশ্নের জবাবে বিদেশসচিব সাফ বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্ত একান্তভাবেই দুই দেশের সম্মতির ভিত্তিতে হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনও তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।”

বিক্রম মিশ্রি জানান, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত ছিল পুরোপুরি প্রচলিত যুদ্ধবিধির মধ্যে। “পাকিস্তানের তরফে কোনও পরমাণু সংকেত দেওয়া হয়নি। সংঘর্ষের সময় তাদের ব্যবহৃত চিনা প্রযুক্তির অস্ত্র নিয়ে আমরা উদ্বিগ্ন নই। গুরুত্বপূর্ণ বিষয় হল— আমরা তাদের বায়ুসেনা ঘাঁটিগুলিতে কঠোরভাবে আঘাত করেছি।”

সূত্রের খবর, পাকিস্তানের HQ-9 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কথাও উঠে আসে কমিটির আলোচনায়। তবে বিদেশসচিব জানান, অস্ত্রের উৎস নয়, আঘাতের কার্যকারিতাই বেশি গুরুত্বপূর্ণ।

সংসদীয় কমিটির একাধিক সদস্য জানতে চান, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কি ভারতের কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। বিশেষ করে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ উঠে আসে। তবে বিক্রম মিশ্রি জাতীয় নিরাপত্তার কারণে এই প্রশ্নের উত্তর দিতে চাননি বলে খবর।

সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক সাংসদ বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্করের একটি বিবৃতির ব্যাখ্যা চান। উত্তরে মিশ্রি জানান, মন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেছিলেন, অপারেশন সিঁদুরের প্রথম ধাপের পর ইসলামাবাদকে জানানো হয়েছিল যে কেবলমাত্র পাকিস্তান ও পিওকে-র সন্ত্রাসবাদী ঘাঁটিতেই হামলা চালানো হয়েছে।

সরকারি সূত্রের দাবি, ১০ মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর মধ্যে সমঝোতার মাধ্যমে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা ছিল না।


```