Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারতের দেখাদেখি বিদেশে টিম পাঠাচ্ছে পাকিস্তানও, নেতৃত্বে মোদীর নিন্দুক বিলাওয়াল

কাশ্মীর (Kashmir) নিয়ে 'সত্য কাহিনি' তুলে ধরতে বিদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে পাকিস্তানও (Pakistan)। 

ভারতের দেখাদেখি বিদেশে টিম পাঠাচ্ছে পাকিস্তানও, নেতৃত্বে মোদীর নিন্দুক বিলাওয়াল

বিলাওয়াল ভুট্টো

শেষ আপডেট: 19 May 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর (Kashmir) নিয়ে 'সত্য কাহিনি' তুলে ধরতে বিদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে পাকিস্তানও (Pakistan)। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shahbaz Sharif) জানিয়েছেন, কাশ্মীর নিয়ে হিন্দুস্থানের মুখোশ খোলাই হবে প্রতিনিধি দলের উদ্দেশ্য। দিল্লির অপপ্রচারের জবাব দেবে ইসলামাবাদ (Islamabad)।

বিশ্বের সাত প্রান্তে সাংসদদের সাতটি প্রতিনিধি দল পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। পাকিস্তানের টিম অবশ্য মাত্র চারটি দেশে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং বেলজিয়াম।

পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সরকারের শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান তথা সাবেক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Jardari, Chairman, Pakistan People's Party)। আর এক সাবেক বিদেশ মন্ত্রী হিনা রাব্বানী খারও প্রতিনিধি দলে আছেন।

পিপিপি'র চেয়ারম্যান হিসাবে বিলাওলকে নেতা নির্বাচনের মধ্যে চমক নেই। তবে তাঁকে  প্রতিনিধি দলের মুখ করার পিছনে অন্য অঙ্ক কাজ করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। পাকিস্তানি রাজনীতিকদের মধ্যে বিলাওল শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী তাই নন, তীব্র নিন্দুক। ভারতের প্রধানমন্ত্রীকে একাধিকবার গুজরাতের কসাই বলে আক্রমণ করেছেন। 

এমনকী রাষ্ট্রসংঘসহ একাধিক আন্তর্জাতিক মঞ্চেও ওই শব্দ ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী সম্পর্কে। কূটনৈতিক মহলের মতে, শুধু এই কারণে বিলাওলের সময় ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সেই  সাবেক বিদেশমন্ত্রীকে বিদেশে দেশের মুখ করার সিদ্ধান্ত ভারতের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করার কৌশল বলেই মনে করা হচ্ছে।


```