Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বেন স্টোকস: জানুয়ারি থেকে মদ স্পর্শ করিনি, কেন বললেন স্টোকস?

প্রথমবার যখন আমি গুরুতর আহত হয়েছিলাম, সেই ধাক্কাটা আমার মনে আছে। অ্যাড্রেনালিন কমে যাওয়ার পর আমি ভাবছিলাম এটা কী ভাবে হল? চার-পাঁচ রাত আগে আমরা মদ্যপান করেছিলাম। আমি ভাবছিলাম, এতে কি সমস্যা আরও খারাপ হয়েছে? 

বেন স্টোকস: জানুয়ারি থেকে মদ স্পর্শ করিনি, কেন বললেন স্টোকস?

বেন স্টোকস

শেষ আপডেট: 19 May 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: মাঠে ফিরতে মরিয়া বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের এই প্রাক্তন টেস্ট অধিনায়ক (Former Test Captain of England) সেজন্য মদ্যপানও ছেড়ে (Quit Drinking Alcohol) দিয়েছেন। আসলে হ্যামস্ট্রিং চোটের (Hamstring Injury) জন্য ইংলিশ অলরাউন্ডার স্টোকস বর্তমানে পুনর্বাসনের (Rehabilitation) মধ্য দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে ফিট হওয়ার জন্য তিনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন, যার মধ্যে অন্যতম হল মদ্যপান পরিত্যাগ।

ঘরের মাঠে আর কয়েকদিন পরই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ খেলতে মরিয়া স্টোকস। পাশাপাশি ভারতের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ। তারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

স্টোকস বলেছেন, তিনি এই বছরের শুরুতে মদ্যপান ছেড়ে দিয়েছেন, কারণ তিনি আশা করেছিলেন যে, মদ ছেড়ে দিলে তার চোট দ্রুত সেরে যাবে। গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে চোট পেয়েছিলেন ৩৩ বছরের এই ক্রিকেটার। এরপর তাঁর বাম হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই বাইশ গজ থেকে দূরে রয়েছেন স্টোকস। তাঁর অনুপস্থিতিতে অলি পোপ টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন।

আনট্যাপড পডকাস্টকে বেন স্টোকস বলেছেন, "প্রথমবার যখন আমি গুরুতর আহত হয়েছিলাম, সেই ধাক্কাটা আমার মনে আছে। অ্যাড্রেনালিন কমে যাওয়ার পর আমি ভাবছিলাম এটা কী ভাবে হল? চার-পাঁচ রাত আগে আমরা মদ্যপান করেছিলাম। আমি ভাবছিলাম, এতে কি সমস্যা আরও খারাপ হয়েছে? তারপর আমি ভাবলাম, ঠিক আছে, আমার এই অভ্যাসটা বদলাতে হবে।"

গত বছরের হান্ড্রেড খেলার সময় স্টোকস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সেই চোট নিয়েই তিনি নিউজিল্যান্ডে টেস্ট সফরে গিয়েছিলেন। কিন্তু সেখানে আবার আঘাত পান তিনি। 

স্টোকস বলেন, "আমার মনে হয় না আমি কখনওই পুরোপুরি মদ্যপান ত্যাগ করতে পারব। কিন্তু ২ জানুয়ারি থেকে আমি আর মদ্যপান করিনি। আমি নিজেকে বলেছিলাম- যতক্ষণ না আমি আমার আঘাতের চিকিৎসা শেষ করে মাঠে না ফিরছি, ততক্ষণ মদ্যপান করব না"

স্টোকস সম্প্রতি অ্যালকোহলমুক্ত স্পিরিট কোম্পানি ক্লিনকোর সঙ্গে তাঁর অংশীদারিত্বের কথা জানিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তিনি 'বিনিয়োগকারী এবং ব্র্যান্ড অংশীদার' হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন। 


```