Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

VP Dhankhar: অপারেশন সিঁদুরের সঙ্গে মার্কিন বাহিনীর লাদেনকে খতম অভিযানের তুলনা টানলেন ধনকড়

ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সঙ্গে নাম না করে ওসামা বিন লাদেনকে (Laden) নিকেশ করার অভিযানের তুলনা টানলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (VP Dhankhar)।

VP Dhankhar: অপারেশন সিঁদুরের সঙ্গে মার্কিন বাহিনীর লাদেনকে খতম অভিযানের তুলনা টানলেন ধনকড়

লাদেন এবং জগদীপ ধনকড়

শেষ আপডেট: 17 May 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সঙ্গে নাম না করে ওসামা বিন লাদেনকে (Laden) নিকেশ করার অভিযানের তুলনা টানলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (VP Dhankhar)। তাঁর কথায়, যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনা করেছিল, মার্কিন বাহিনী (US Army) ২০১১ সালের ২ মে ঠিক একই রকম ভাবে তার মোকাবিলা করেছিল।

শনিবার জয়পুরিয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেশের সময় ধনকড় পরোক্ষে বোঝাতে চান, সামরিক শক্তিতে ভারত ক্রমশ আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে।

২২ এপ্রিল পহেলগামের (Pahelgam Attack) বৈসরন উপত্যকায় যে নৃশংস জঙ্গি হামলা (Terror Attack) হয়েছিল, তাতে ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পাল্টা জবাব দিতে 'অপারেশন সিঁদুর' করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনা বাহিনীর এই জবাবকে এখনও পর্যন্ত সীমান্ত পেরিয়ে একেবারে অন্দরে ঢুকে চালানো হামলা বলে উল্লেখ করেন ধনকড়। সে প্রসঙ্গে কথা বলতে বলতেই তিনি ২০০১ সালের সেপ্টেম্বরে আমেরিকার টুইন টাওয়ার হামলার প্রসঙ্গ তোলেন।

ধনকড় জানান, শান্তি বজায় রেখে কী করে সন্ত্রাসের গোঁড়ায় গিয়ে আঘাত হানা যায়, তার 'আন্তর্জাতিক মানদণ্ড' স্থাপন করেছে ভারত। বলেন, টুইন টাওয়ার হামলার জবাব যেমনটা দেওয়া হয়েছিল, ভারত ঠিক তেমনই কাজ করেছে। গোটা বিশ্বের সামনে করেছে। এর আগে জইশ-ই-মহম্মদ বা লস্কর-ই-তইবা এত বড় আঘাত পায়নি বলেই মনে করেন ভারতের উপরাষ্ট্রপতি।


```